Advertisement
E-Paper

Bus Accident: ২১ যাত্রীকে নিয়ে নদীতে পড়ল বাস, মেঘালয়ে দুর্ঘটনায় চালক-সহ মৃত ৬

কী ভাবে দুর্ঘটনা ঘটল তার কারণ এখনও জানতে পারা না গেলেও পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১০:৫৭
চলছে উদ্ধারকাজ।

চলছে উদ্ধারকাজ। ছবি: টুইটার থেকে।

মেঘালয়ে নদীতে পড়ল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় বাসের চালক-সহ ছয় যাত্রীর মৃত্যু হয়েছে। বাকি ১৬ যাত্রীকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
মেঘালয় পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১২টা নাগাদ মেঘালয়ের নোংচ্রামে রিংদি নদীতে যাত্রীবোঝাই বাসটি পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হয় উদ্ধারকারী দল। নদীর জলে চার যাত্রীর মৃতদেহ ভাসতে দেখা যায়। বাকি দুই যাত্রীর মৃতদেহ বাসের ভিতর থেকে উদ্ধার করা হয়।

হাসপাতালে ভর্তি আহত যাত্রীদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। কী ভাবে দুর্ঘটনা ঘটল তার কারণ এখনও জানতে পারা না গেলেও পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। তাই বাসটি নদীতে গিয়ে পড়ে।

Bus Accident River meghalaya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy