Advertisement
E-Paper

উল্লাসের রাজনৈতিক মিছিল থেকে গুলি কেড়ে নিল শিশুর প্রাণ

রিকশায় মায়ের পাশে বসেছিল ছোট্ট হর্ষ। রবিবারের বিকেলে বাজার থেকে বাড়ি ফিরছিল ওরা। মা কিনেছিলেন সাংসারিক নানা জিনিসপত্র। আর তাঁর কাছে বায়না করে ছেলে আদায় করে নিয়েছিল বেশ কয়েকটি খেলনা। রিকশায় বসে তারই একটি নাড়াচাড়া করতে মগ্ন ছিল বছর নয়েকের হর্ষ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:২৭
মিছিলে ছুটছে গুলি।

মিছিলে ছুটছে গুলি।

রিকশায় মায়ের পাশে বসেছিল ছোট্ট হর্ষ। রবিবারের বিকেলে বাজার থেকে বাড়ি ফিরছিল ওরা। মা কিনেছিলেন সাংসারিক নানা জিনিসপত্র। আর তাঁর কাছে বায়না করে ছেলে আদায় করে নিয়েছিল বেশ কয়েকটি খেলনা। রিকশায় বসে তারই একটি নাড়াচাড়া করতে মগ্ন ছিল বছর নয়েকের হর্ষ।

রাস্তা দিয়ে তখন কয়েকশো জনের একটা মিছিল যাচ্ছিল। রাজনৈতিক দলের বিজয় মিছিল। ঢোল-নাকাড়া, নাচ, বাজি, পটকা, চিত্কার আর বন্দুক। কারও হাতে দোলনা রাইফেল, তো কারও হাতে রিভলভার। ছোট দু’একটা পিস্তলও ছিল কারও কারও হাতে। আর সেই বন্দুক থেকে ছুটছিল মুহুর্মুহু গুলি। তবে সবই ছোড়া হচ্ছিল শূন্যে। স্থানীয় একটি নির্বাচনে শাসক দল সমাজবাদী পার্টি জিতেছে। তাই এত উল্লাস! মিছিলের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল পুলিশও।

খেলনায় মগ্ন হর্ষ এক বারের জন্য তাকায়নি সে দিকে। খেয়ালও করেনি কখন তাদের রিকশাটা আটকে গিয়েছে মিছিলের ভিড়ে। আটকে গিয়েছে অন্যান্য গাড়িও। হঠাত্ই মায়ের কোলে লুটিয়ে পড়ে সে। বুকের কাছ থেকে ফিনকি দিয়ে বেরোতে থাকে রক্ত। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তত ক্ষণে সব শেষ। চিকিত্সকেরা জানিয়ে দেন, বুকে গুলি লেগে হর্ষ মারা গিয়েছে। এর পরেই হর্ষের আত্মীয় স্বজনেরা তার দেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন। পুলিশের উপস্থিতিতে কী ভাবে গুলি চলছিল, সেই প্রশ্নও ওঠে। পুলিশ হস্তক্ষেপে সেই অবরোধ যদিও কিছু ক্ষণের মধ্যে উঠে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Advertisement

গোবলয়ের বিভিন্ন জায়গায় রাজনৈতিক মিছিলে শূন্যে গুলি ছোড়ার রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘ দিনের। কিন্তু, যে ভাবে একটি শিশুর প্রাণ কেড়ে নিল সেই উল্লাস, তাতে এই সংস্কৃতি-ই ফের প্রশ্নের মুখে।

এই সংক্রান্ত আরও খবর...

প্রতিবেশীকে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট, চুঁচুড়ায় প্রাণ গেল ছাত্রের

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy