Advertisement
E-Paper

পাঁচটি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধের নির্দেশ কেন্দ্রের, অশ্লীল বিষয়বস্তু প্রদর্শনের অভিযোগ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট পাঁচটি ওটিটি প্ল্যাটফর্ম নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তালিকায় রয়েছে, মুড এক্স ভিআইপি, কোয়েল প্লেপ্রো, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগুনু। ফলে, দেশে কোনও ইন্টারনেট ব্যবহারকারী আর এই পাঁচটি ওটিটি মাধ্যম ব্যবহার করতে পারবেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০০

—প্রতীকী চিত্র।

‘অশ্লীল’ কনটেন্ট প্রদর্শনের জন্য একাধিক ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। মঙ্গলবার মন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট পাঁচটি ওটিটি প্ল্যাটফর্ম নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তালিকায় রয়েছে, মুড এক্স ভিআইপি, কোয়েল প্লেপ্রো, ডিজি মুভিপ্লেক্স, ফিল এবং জুগুনু। ফলে, দেশে কোনও ইন্টারনেট ব্যবহারকারী আর এই পাঁচটি ওটিটি মাধ্যম ব্যবহার করতে পারবেন না।

সূত্রের খবর, মন্ত্রকের তরফে একাধিক বার সংশ্লিষ্ট ওটিটি মাধ্যম কর্তাদের ‘অশ্লীল’ বিষয়বস্তু প্রদর্শন প্রসঙ্গে সতর্ক করা হয়েছিল। কিন্তু তার পরেও তা বন্ধ না হওয়ায় অবশেষে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, ওই পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মগুলিতে প্রদর্শিত বিষয়বস্তুর সিংহভাগই অশ্লীল।

২০২১ সালের তথ্য ও প্রযুক্তি আইনে যে কোড অফ এথিক্সের কথা বলা হয়, তা অক্ষরে অক্ষরে মেনে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। শিশুরা যাতে কোনও ভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত কনটেন্ট দেখতে না পায়, সে জন্য ‘অ্যাক্সেস কন্ট্রোল ফর এ রেটেড কনটেন্ট’ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। ওটিটি প্ল্যাটফর্মের বিধি মেনে চলার উপরেও নজর দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, অতীতেই দেশের সমস্ত সমাজমাধ্যম চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করে দিয়েছিল কেন্দ্র। এর আগে, ২০২৪ সালে মোট ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ (এর মধ্যে বেশ কিছু গুগ্‌ল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে ছিল) এবং ৫৭টি ওয়েবসসাইটকে নিষ্ক্রিয় করে কেন্দ্র।

OTT Banned OTT platform Central Government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy