Advertisement
E-Paper

ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চাঁদে নামার প্রস্তুতি ইসরোর, ১৩ জুলাই মহাকাশে চন্দ্রযান-৩

২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ল্যান্ডার ‘বিক্রম’-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরো-র চন্দ্রযান-২ মহাকাশযান। সেই অভিযানে পাঠানো অরবিটরটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৩ ২৩:২৯
An image of Chandrayaan-3 rocket

চন্দ্রযান-৩। ছবি: সংগৃহীত।

আগামী ১৩ জুলাই দুপুর আড়াইটেতে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩-এর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র তৈরি ‘জিও-সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ (জিএসএলভি)-মার্ক-৩ চাঁদের মাটিতে যাতে সফল ভাবে সফ্‌ট ল্যান্ডিং করতে পারে, তার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ইসরো সূত্রের খবর।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ল্যান্ডার ‘বিক্রম’-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরো-র চন্দ্রযান-২ মহাকাশযান। সেই অভিযানে পাঠানো অরবিটরটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে। তাই এ বারের অভিযানে ইসরো আর কোনও অরবিটার পাঠাবে না চাঁদের কক্ষপথে। চাঁদের মাটিতে নামতে কক্ষপথে থাকা চন্দ্রযান-২ এর অরবিটারেরই সাহায্য নেবে এ বার চন্দ্রযান-৩ এর সঙ্গে যাওয়া ল্যান্ডার আর তার ভিতরে থাকা রোভার।

চাঁদের মাটিতে নেমে গবেষণা চালাবে দু’সপ্তাহ। যার জন্য এসা-র পাশাপাশি নাসার ডিপ স্পেস নেটওয়ার্কেরও সাহায্য নেবে ইসরো। ২০১৯ সালে কী কারণে সফ্ট ল্যান্ডিং সফল হয়নি তা নিয়েও একটি রিপোর্ট তৈরি করেছে ইসরো। সেখানে খুঁজে বের করা হয়েছে কোথায়, কী সমস্যা দেখা দিয়েছিল।

Chandrayaan-3 ISRO Rocket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy