যুদ্ধে বিমান ভেঙে পড়াটাই স্বাভাবিক— আজ প্রতিরক্ষা সংক্রান্ত বৈঠকে মন্তব্য এমন করলেন চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। যা উস্কে দিল সিঁদুর অপারেশনে রাফাল বিমান ধ্বংসের বিতর্ককে।
বছর খানেক অপারেশন সিঁদুর অভিযানের সময়ে ভারতীয় রাফাল যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করেছিল পাকিস্তান। সে সময়ে তা খারিজ করে দেয় ভারত। আজ দিল্লিতে প্রতিরক্ষা বৈঠকে আশুতোষ বলেন, ‘‘যুদ্ধ হলে বিমান ধ্বংস হবেই। এটাই স্বাভাবিক।’’
অপারেশন সিঁদুরের উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘ওই সময়ে সংবাদমাধ্যমে আলোচনার বিষয়বস্তু ছিল, ভারতের দু’টি বিমান ধ্বংস হয়ে গিয়েছে। এ ধরনের আলোচনা দেশবাসীর উপর মানসিক প্রভাব ফেলে। সবাই ভুলে যায় যে, যুদ্ধে বিমান ধ্বংস হওয়াটাই স্বাভাবিক।’’ তাঁর মতে, সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতেও আমেরিকা একাধিক যুদ্ধ বিমান হারিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)