সামরিক সংঘাতের পথ ছেড়ে আলোচনার টেবিলে বসার জন্য ভারত এবং পাকিস্তানের কাছে আবেদন জানাল চিন। সীমান্তে পেশি প্রদর্শনের পরিবর্তে সংযম দেখানোর জন্য নয়াদিল্লি এবং ইসলামাবাদের কাছে আবেদন জানিয়েছে বেজিং।
চিনা বিদেশ দফতরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা দু’পক্ষের কাছে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার, ধৈর্য ও সংযম প্রদর্শন করার এবং শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আবেদন করছি। উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনও পদক্ষেপ থেকে বিরত আহ্বান জানাচ্ছি।’’
আরও পড়ুন:
সীমান্তে তৈরি হওয়া সংঘাতের আবহ নয়াদিল্লি এবং ইসলামাবাদ, কারও পক্ষেই লাভজনক হতে পারে না জানিয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সরকার বলেছে, ‘‘ভারত এবং পাকিস্তান দু’দেশের মৌলিক স্বার্থের জন্যই একটি সুস্থিত এবং শান্তিপূর্ণ অঞ্চল প্রয়োজন।’’ প্রসঙ্গত, গত ২২ এপ্রিলের পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন’টি জঙ্গিডেরায় ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরে প্রকাশ্যে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছিল বেজিং। কিন্তু ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ শনিবার কিছুটা সুর নরম করে শান্তির আবেদন জানাল জিনপিং সরকার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা