দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ও বিজেপি কেমন ফল করবে, তার অনেকটাই কংগ্রেসের ভোট টানার উপরে নির্ভর করবে বলে কংগ্রেস হাইকমান্ড মনে করছে। আজ দিল্লি বিধানসভা ভোটের প্রচার শেষ হল। বুধবার ভোটগ্রহণ।
গত বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬২টি আসন জিতেছিল। বিজেপি পেয়েছিল ৮টি আসন। কংগ্রেস শূন্য হাতে ফিরেছিল মাত্র ৪.২৬ শতাংশ ভোট পেয়ে। কংগ্রেস সূত্রের বক্তব্য, কংগ্রেস এ বার অন্তত ২০টি আসনে ১২ থেকে ১৫ শতাংশ ভোট পেতে চাইছে। এই আসনগুলিতে কংগ্রেসের ভোটই দিল্লি নির্বাচনের ভবিষ্যৎ ঠিক করে দেবে। কংগ্রেস যদি এ বার ১৫ শতাংশের বেশি ভোট পায়, তা হলে তা অরবিন্দ কেজরীওয়ালের জন্য সঙ্কট তৈরি করবে। অন্য দিকে কংগ্রেস যদি ১০ শতাংশের কম ভোট পায়, তা হলে ফের দিল্লি বিধানসভার ক্ষমতা দখলের স্বপ্প বিজেপির
অধরাই থাকবে।
কংগ্রেস মূলত আম আদমি পার্চির বিরুদ্ধে দিল্লির জনমানসে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে ভোট পেতে চাইছে। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা দিল্লিতে কংগ্রেসের হয়ে প্রচারে অরবিন্দ কেজরীওয়ালকেই আক্রমণ করেছেন। বিজেপিকেও রেয়াত করা হয়নি। তবে আসন জিতলে প্রয়োজনে আম আদমি পার্টিকে সমর্থনের রাস্তা কংগ্রেস খোলা রাখছে। আজ এ নিয়ে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা বলেন, ‘‘এখনও তো ভোট হয়নি। একটু অপেক্ষা করুন, ভোটের পরেই দেখা যাবে কী হবে এই বিষয়ে।”
প্রিয়ঙ্কা আজ প্রচারের শেষ দিনে জনসভায় নরেন্দ্র মোদী, অরবিন্দ কেজরীওয়ালকে একসঙ্গে নিশানা করেছেন। তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদী নালিশ করেন, জওহরলাল নেহরুর জন্য তাঁর সরকারের কাজ আটকে রয়েছে। অরবিন্দ কেজরীওয়াল বলেন, নরেন্দ্র মোদীর জন্য তিনি কাজ করতে পারেননি। আমি এমন কাঁদুনে নেতা জীবনে দেখিনি।’’ সংসদ চত্বরে সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় প্রিয়ঙ্কা বলেন, ‘‘মানুষ গত দশ বছরে ক্লান্ত হয়ে পড়েছে। যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার কোনওটাই পূরণ করা হয়নি। আমরা বহু মানুষের সঙ্গে কথা বলছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)