E-Paper

শিক্ষা প্রতিষ্ঠানের স্বশাসনে কি কোপ, আশঙ্কা জয়রামের

জয়রামের কথায়, রিপোর্টে দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ (এআইসিটিই)-এর সংস্থাগুলিতে উদ্বেগজনক ভাবে বিপুল সংখ্যক পদ খালি রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৭:৩০
কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

প্রশ্নের মুখে পড়তে পারে আইআইটি, আইআইএম, এনআইটি-র মতো শিক্ষা প্রতিষ্ঠানের স্বশাসন। তাই যৌথ সংসদীয় কমিটিতে থাকা বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান (ভিবিএসএ) বিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

গত কালই সংসদে শিক্ষা মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট জমা পড়েছে। জয়রামের কথায়, রিপোর্টে দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ (এআইসিটিই)-এর সংস্থাগুলিতে উদ্বেগজনক ভাবে বিপুল সংখ্যক পদ খালি রয়েছে। খবরটি এমন একটি সময়ে এসেছে, যখন ভিবিএসএ-’২৫ বিলের মাধ্যমে উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষায় নিয়ন্ত্রণ কাঠামো পুনর্গঠনে উদ্যোগী হচ্ছে কেন্দ্র। জয়রামের কথায়, ‘‘একে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে খালি পদ রয়ে যাচ্ছে। তার উপরে নতুন বিলে নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে আমলাদের বসানোর কথা রয়েছে। এত দিন ওই পদগুলিতে অন্তত শিক্ষাবিদেরা বসতেন!’’ এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রকৃত দাবিদাওয়া পূরণে সমস্যাতৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জয়রাম। তাঁর মতে, ‘‘শিক্ষা প্রতিষ্ঠানে মাথায় থাকা উচিত শিক্ষাবিদদেরই। এত দিন তা-ই হয়ে এসেছে। কিন্তু এ বারে তা আমলাদের হাতে চলে যাচ্ছে। এতে শিক্ষাব্যবস্থায় আমলাতান্ত্রিকতা আরও বাড়তে চলেছে।’’ সেটা কাম্য কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জয়রামের মতে, ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতি কিন্তু স্বশাসনের উপরেই জোর দিয়েছে। তা হলে কেন এই বিলে স্বশাসন কেড়ে নেওয়ার মতো ধারা রাখা হচ্ছে?

ভিবিএসএ বিল এনআইটি, আইআইআইটি, আইআইটি, আইআইএমের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বশাসনে কেন্দ্রীয় হস্তক্ষেপ করতে পারে বলেআশঙ্কা প্রকাশ করেন জয়রাম। তাঁর বক্তব্য, ‘‘জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি গোড়া থেকে স্বশাসন ভোগ করে এসেছে। ১৯৬১ সালের আইআইটি আইনে বলাহয়েছিল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি নিজেদের পছন্দ অনুযায়ীশিক্ষাসূচি তৈরি করতে পারেন। ভিবিএসএ বিলের খসড়ায়৪৯ নম্বর ধারায় বলা আছে,প্রয়োজনে অন্য সব ক্ষমতা বাতিল করে দেওয়া ক্ষমতা থাকছে এই ধারায়। আবার একই সঙ্গে বলা হচ্ছে, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের স্বশাসনের সঙ্গে কোনও ভাবেই আপস করা হবে না। জয়রামের কথায়, ‘‘বিষয়টি নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। তাই সরকারের উচিত অবিলম্বে ওই ধোঁয়াশা দূর করা।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress Jairam Ramesh BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy