E-Paper

পাকিস্তানকে ছাড়! প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক

কংগ্রেসের বক্তব্য, মুম্বই এবং পহেলগামে যারা সন্ত্রাসবাদী হামলা করেছিল এবং গোটা বিষয়টি যাদের পরিকল্পনাপ্রসূত, তারা কি পাকিস্তানের জঙ্গি নয়? এর আগে সবাইকে অবাক করে ২০২০ সালের জুনে প্রধানমন্ত্রী চিনকে ক্লিনচিট দিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৮:৩৬
রাজনাথ সিংহ।

রাজনাথ সিংহ। —ফাইল চিত্র।

সন্ত্রাসবাদীদের কোনও দেশ হয় না এবং তাদেরকোনও ধর্ম নেই— কিরঘিজ়স্তানের রাজধানী বিশকেকে গতকাল প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে এই মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর ওই মন্তব্যকে কেন্দ্র করে দিনভর আক্রমণ শানাল কংগ্রেস। প্রধান বিরোধী দলের নেতারা আলাদা করে সমাজমাধ্যমে জানিয়েছেন, লজ্জাজনক ভাবে পাকিস্তানকে ‘ক্লিনচিট’ দেওয়া হয়েছে। কংগ্রেসের মতে, এই অদ্ভুত বিবৃতিটি দেশবিরোধিতার সমান।

মোদী সরকারের হাতে দেশের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না বলে জয়রাম রমেশ, সুপ্রিয়া শ্রীনতের মতো কংগ্রেস মুখপাত্র ও নেতাদের অভিযোগ। জয়রামের বক্তব্য, “প্রধানমন্ত্রীর অনুমোদনেই প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেছেনএবং এতে পাকিস্তানকে ক্লিনচিট দেওয়া হয়েছে। পাকিস্তান কি সন্ত্রাসবাদের আঁতুড়ঘর নয়? সেখানে কি ভারত-বিরোধী জঙ্গি শিবির নেই? আসলে এই অবস্থান আমেরিকাকে খুশি করা এবং চিনের প্রতি নরম মনোভাবের অঙ্গ।”

কংগ্রেসের বক্তব্য, মুম্বই এবং পহেলগামে যারা সন্ত্রাসবাদী হামলা করেছিল এবং গোটা বিষয়টি যাদের পরিকল্পনাপ্রসূত, তারা কি পাকিস্তানের জঙ্গি নয়? এর আগে সবাইকে অবাক করে ২০২০ সালের জুনে প্রধানমন্ত্রী চিনকে ক্লিনচিট দিয়েছিলেন।

এ দিকে, বিশকেকে রাজনাথ পার্শ্ববৈঠক করেছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে পশ্চিম এশিয়ারঘটনাবলি নিয়ে মতামত বিনিময় হয়েছে। রাজনাথ রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভের সঙ্গেও দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন।আগামী মাসে ব্রিকস-এর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ নয়াদিল্লিতে আসছেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rajnath Singh Congress India-Pakistan

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy