Advertisement
E-Paper

Coronavirus in India: দেশে ২৪ ঘণ্টায় ফের বাড়ল মৃত্যু, কেরলে দৈনিক সংক্রমণ ২০ হাজারের কাছেই

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ অগস্ট, রবিবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৮২ হাজার ৫৭৬।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ০৯:৫৬
দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দেশে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৮৩ জন। তবে উদ্বেগ রয়েছে কেরলে। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা কমছে না। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৫১। অর্থাৎ দেশের মোট সংক্রমণের প্রায় ৫৪ শতাংশ একটি রাজ্য থেকেই। দেশে এক দিনে মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪৯৩ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ অগস্ট, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৮২ হাজার ৫৭৬। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩১ হাজার ২২৫ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.৫২ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ১.৮৮ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৯২৭ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১৩ লক্ষ ৭৬ হাজার ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৬।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৯ লক্ষ ২৩ হাজার ৮৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ কোটি ৩৬ লক্ষ ২৪ হাজার ৪৪০ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৭৩ লক্ষ ৫০ হাজার ৫৫৩ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫৪ কোটি ৩৮ লক্ষ ৪৬ হাজার ২৯০ জন টিকা পেয়েছেন দেশে।

COVID-19 Central Health Ministry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy