Advertisement
E-Paper

সম্পর্ক মানেনি পরিবার, একসঙ্গে বিষপান প্রেমিক-প্রেমিকার! তরুণীর মৃত্যু, আশঙ্কাজনক যুবক

ইতিমধ্যে দুই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভদোদরার পুলিশ। প্রাথমিক ভাবে আত্মহত্যার চেষ্টার কথা প্রকাশ্যে এসেছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ১৬:৪৪
Couple consume poison after their family against the relation

—প্রতীকী চিত্র।

বছর তিনেকের সম্পর্ক। প্রেমিকার বয়স ১৮ হলেই বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জন। প্রেমিকার বয়স ১৮ হতেই বাড়িতে বিয়ের কথা বলতে গিয়েছিলেন তরুণ। সঙ্গে সঙ্গে তা খারিজ করে দেয় পরিবার। অন্য দিকে, প্রেমিকার পরিবারও তরুণের সঙ্গে বিয়ে দিতে চায়নি। তাই একসঙ্গে বিষপান করলেন যুগল।

ইতিমধ্যে মৃত্যু হয়েছে ওই তরুণীর। অন্য দিকে, হাসপাতালে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ২১ বছরের তরুণ। গুজরাতের বরোদার ঘটনা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম স্নেহা পধিয়ার। অসুস্থ ওই যুবকের নাম আকাশ চৌহান। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে আকাশ তাঁর পরিবারের লোকজনকে গিয়ে জানান, তিনি স্নেহা নামের একটি মেয়েকে ভালবাসেন। তাঁকেই বিয়ে করতে চান। এ নিয়ে পরিবারের সঙ্গে তাঁর ঝগড়া হয়। বাড়ি থেকে বেরিয়ে যান। একই ঘটনা ঘটে স্নেহার পরিবারেও। এর পর একত্রে ওই যুগল আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তাঁরা একটি ফাঁকা মাঠে দেখা করেন। সেখানেই বিষপান করেন। তাতে স্নেহার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আকাশকে উদ্ধার করেন স্থানীয়রা। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুই পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Gujarat Vadodara police Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy