Advertisement
E-Paper

হাজার টাকা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে মন্দিরে আশ্রয় নিয়েছিলেন যুগল, তার পর কী হল

পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে আলাপ হয়েছিল ওই যুগলের। আলাপের কয়েক দিনের মধ্যেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বাইকে করে পালিয়েছিলেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ১৭:৩৮
representative photo of couple

—প্রতীকী চিত্র।

মাত্র হাজার টাকা নিয়ে নতুন জীবন শুরু করতে বাড়ি থেকে পালিয়েছিলেন এক যুগল। তবে জীবনের সেই নতুন ইনিংস শুরুর আগেই তাঁদের ধরে ফেলল পুলিশ। ঘটনাটি বিহারের দিঘরা জেলার। বৃহস্পতিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

পুলিশ সূত্রে খবর, সমাজমাধ্যমে আলাপ হয়েছিল ওই যুগলের। আলাপের কয়েক দিনের মধ্যেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তার পরেই তাঁরা বাড়ি থেকে পালানোর ছক কষেছিলেন। বাইকে করে পালান ওই যুগল। একটি মন্দিরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।

রাতে রুটিন টহলদারির সময় মন্দিরে ওই যুগলকে দেখতে পান পুলিশকর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর পরিচয়পত্র যাচাই করে পুলিশ। খবর দেওয়া হয় তাঁদের পরিবারকে। পরে তাঁদের নিজেদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Love Story police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy