Advertisement
E-Paper

‘টিকা নেই’, ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরুর আগে জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থার কাছে ১ কোটি ৩৪ লক্ষ ডোজের বরাত দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৬:৫৭
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। ফাইল চিত্র।

১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সিদের টিকাকরণ শুরু হওয়ার কথা দেশে। বুধবার থেকে শুরু হয়েছে নাম নথিভুক্তিকরণ। তার মধ্যেই জানা গেল, দিল্লিতে টিকা নেই। টিকার জন্য বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

বৃহস্পতিবার সত্যেন্দ্র বলেন, ‘‘এই মুহূর্তে আমাদের কাছে টিকা নেই। আমরা বিভিন্ন কোম্পানির কাছে অনুরোধ করেছি টিকা দেওয়ার জন্য। কিন্তু এখনও কোনও সংস্থা আমাদের টিকা পাঠায়নি।’’

সত্যেন্দ্র আরও বলেন, ‘‘গত দেড় মাস ধরে সংক্রমণ হার ১০ শতাংশের নীচে নামেনি। কিন্তু গত ৩ দিন ধরে তা কিছুটা কম। আমরা আশার একটা আলো দেখতে পেয়েছি। আশা করছি, এ বার থেকে সংক্রমণ হার ধীরে ধীরে কমবে।’’

সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থার কাছে ১ কোটি ৩৪ লক্ষ ডোজের বরাত দেওয়া হয়েছে। রাজধানীতে টিকাকরণের পরিস্থিতি নিয়ে বৈঠক করার কথা তাঁর।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ২৯৬ জন। মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্ত ১১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মোট মৃত্যু হয়েছে ১৫ হাজারের বেশি। গত ৭ দিন ধরে দৈনিক মৃত্যু ৩০০-র বেশি। দিল্লিতে সংক্রমণ হার ৩১.৭৬ শতাংশ। যদিও গত কয়েক দিনে তা কিছুটা কমেছে বলেই জানা গিয়েছে।

Vaccine COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy