Advertisement
E-Paper

নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক, কেমন চেহারায় কোনটি মানানসই হবে?

সমুদ্রস্নানে বা সুইমিং পুলে নামার সময়ে নায়িকাদের মতো উন্মুক্ত পোশাকে সকলে স্বচ্ছন্দ নন। তবে আর পাঁচজনে কী পরবেন?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১০:০১
নীল রঙা বিকিনিতে অভিনেত্রী মিমি চক্রবর্তী।

নীল রঙা বিকিনিতে অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি:সংগৃহীত।

নীল সাগরের বুক থেকে ভিজে শরীরে এগিয়ে আসছেন নায়িকা। পরনে বিকিনি, উন্মুক্ত বক্ষ বিভাজিকা। তন্বী উন্মুক্ত চেহারায় স্পষ্ট আবেদন।

হিন্দি থেকে বাংলা— ছবিতে এমন রূপে ক্যামেরাবন্দি হয়েছেন বহু নায়িকাই। কখনও ব্যক্তিগত ভ্রমণে অভিনেত্রীদের বিকিনি পরে জলকেলির ছবিও প্রকাশ্যে এসেছে। কিন্তু বিকিনি পরে সুন্দর দেখাতে হলে, যে শরীরী গড়ন প্রয়োজন, তা রীতিমতো সাধনার ফল। তা ছাড়া নায়িকাদের মতো উন্মুক্ত পোশাকে সকলে স্বচ্ছন্দও নন। তবে আর পাঁচজনে কী পরবেন?

সমুদ্রে স্নান করে কায়দা করে ছবি তুলতে ভালবাসেন অনেকে মহিলাই। রিসর্টে সুইমিং পুলেও জলকেলিতে মাতেন অনেক। বেশি খোলামেলা পোশাক এড়াতে চাইলে কোন পোশাকে সেজে উঠতে পারেন তাঁরা?

সোনাক্ষী সিংহের মতো রঙিন কিন্তু  অন্যরকম সাঁতারেরে পোশাক বেছে নিতে পারেন।

সোনাক্ষী সিংহের মতো রঙিন কিন্তু অন্যরকম সাঁতারেরে পোশাক বেছে নিতে পারেন। ছবি:সংগৃহীত।

সাঁতারের পোশাক মানেই বিকিনি নয়। সোনাক্ষী সিংহের মতো এমন পোশাকও পরা যায়, যেখানে ব্রালেট বেশ চওড়া। তা ছাড়া, নিম্নাঙ্গে পরার পোশাকটিও ঢিলেঢালা প্যান্টের মতো। উপরে রয়েছে রঙিন শ্রাগ। জলে নামার আগে চাইলে শ্রাগটি খুলে রাখতে পারেন। না চাইলে শ্রাগের নীচের অংশটি বেঁধে নিতে পারেন, তা হলে উন্মুক্ত পেটের অংশ ঢেকে যাবে।

মনোকিনি পরে নিম্নাঙ্গটি এমন শৌখিন কাপড় দিয়ে কায়দা করে ঢাকতে পারেন।

মনোকিনি পরে নিম্নাঙ্গটি এমন শৌখিন কাপড় দিয়ে কায়দা করে ঢাকতে পারেন। ছবি:সংগৃহীত।

বিকিনি বেশি খোলামেলা ঠেকলে, অথচ চেহারা যদি নির্মেদ হলে পরতে পারেন মনোকিনি। এটিও সাঁতারের পোশাক, তবে ওয়ান পিস্ স্যুইমস্যুট। মনোকিনির কোমরের অংশ কাটা থাকে। তবে মনোকিনির বিভিন্ন ধরন রয়েছে। ভারী পেট এবং কোমর ঢাকার জন্য বিশেষ নকশার মনোকিনি থাকে। হল্টার নেক, দুই দিকে স্ট্র্যাপ দেওয়া, প্যাডেড, প্যাড ছড়া বিভিন্ন ধরনের সাঁতারের পোশাক এখন মেলে।

ফ্রকের মতো হল্টার নেক সাঁতারের পোশাকও হতে পারে মানানসই।

ফ্রকের মতো হল্টার নেক সাঁতারের পোশাকও হতে পারে মানানসই। ছবি:সংগৃহীত।

রয়েছে ফুলের ছাপ দেওয়া ফ্রকের মতো সাঁতারের পোশাক। হল্টার নেকের এই পোশাকটি সুন্দর, তবে ততটাও খোলামেলা নয়। দেখলে মনে হবে, কোনও সুন্দর জামা। ফুলেল ছাপ, একরঙা, প্যাড দেওয়া নানা কায়াদার সাঁতারের পোশাক এখন বাজারে মিলছে।

এই ধরনের সাঁতারের পোশাকও কেতাদুরস্ত দেখাবে।

এই ধরনের সাঁতারের পোশাকও কেতাদুরস্ত দেখাবে। ছবি:সংগৃহীত।

এক কাঁধ খোলা মনোকিনি ধরনের সাঁতারের পোশাকও বেশ কেতাদুরস্ত দেখাতে পারে। নানা রকম রং এবং ছাপের পোশাক পাওয়া যায়।

এক রঙা থেকে ফুল ছাপ, নানা রকম নকশার হয়।

এক রঙা থেকে ফুল ছাপ, নানা রকম নকশার হয়। ছবি:সংগৃহীত।

রয়েছে স্কার্ট-টপের মতোও জলে নামার পোশাক। তাতে আবার কুঁচি দিয়ে নকশা করা। ফলে পোশাকটি যখন জলে ভিজবে, কুঁচি থাকার জন্য সামনে থেকে তা গায়ে লেপটে যাবে না। স্কার্টটি ছোট, না হলে সাঁতার কাটতে অসুবিধা হবে।

হাত কাটা ফ্রকের মতো সাঁতারের পোশাকও কিন্তু পরা যেতে পারে।

হাত কাটা ফ্রকের মতো সাঁতারের পোশাকও কিন্তু পরা যেতে পারে। ছবি:সংগৃহীত।

প্যান্ট এবং ফ্রকের মতো সাঁতারের পোশাকও রয়েছে। যে কোনও চেহারাতেই এই ধরনের পোশাক মানানসই হতে পারে। হাতকাটা ফ্রকের মতো ঊর্ধ্বাঙ্গের পোশাকটি। নীচে থাকে খাটো প্যান্ট।

উন্মুক্ত পোশাক একেবারেই না চাইলে, এটি হতে পারে আদর্শ।

উন্মুক্ত পোশাক একেবারেই না চাইলে, এটি হতে পারে আদর্শ। ছবি:সংগৃহীত।

একেবারেই যাঁরা উন্মুক্ত পোশাকে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য তৈরি হাতাওয়ালা এবং হাঁটু পর্যন্ত প্যান্ট দেওয়া সাঁতারের পোশাক। এই ধরনের পোশাকে জামার সঙ্গে প্যান্ট জোড়া থাকে। প্রথমে পা গলিয়ে নিতে হয়, উপরে থাকে জামা। কিছুটা জাম্প স্যুটের কায়দায় এই পোশাক পরতে হয়।

Swimsuit

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy