Advertisement
E-Paper

Covid-19: এই মুহূর্তে করোনা আক্রান্ত কোন কোন খ্যাতনামী, কে কেমন আছেন এখন

গোটা দেশেই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্যে দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ২১:৪৮
করোনা আক্রান্ত সোহম চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল এবং অভিষেক ডালমিয়া

করোনা আক্রান্ত সোহম চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল এবং অভিষেক ডালমিয়া

গোটা দেশেই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্যে দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, কোভিডের দ্বিতীয় তরঙ্গে ডেল্টার প্রভাবে যে ভাবে গোটা ভারত জুড়ে সংক্রমণ বাড়াবা়ড়ি পর্যায়ে পৌঁছেছিল, এ বারও ঠিক একই রকম ছবি দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে রোজই কোনও না কোনও খ্যাতনামী আক্রান্ত হচ্ছেন কোভিডে।

বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। সংক্রমিত তাঁর পরিবারের সদস্যরাও। ফেসবুকে পোস্ট করে কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেতা নিজেই। ফেসবুক পোস্টে সোহম জানিয়েছেন, আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। সংক্রমিত হয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এই নিয়ে তৃতীয় বার আক্রান্ত হলেন অগ্নিমিত্রা। টুইটারে বিজেপি নেত্রী অবশ্য জানিয়েছেন, তিনি ভালই আছেন।

অন্য দিকে, আক্রান্ত হয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন তাঁর অবস্থা স্থিতিশীল। শুক্রবারই হাসপাতাল থেকে তিনি ছাড়া পাচ্ছেন বলে জানা গিয়েছে।

নীচে এক নজরে দেখে নিন খ্যাতনামী আক্রান্তদের তালিকা। একই সঙ্গে জেনে নিন তাঁরা কে কোথায় আছেন এবং কেমন আছেন।

গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

COVID19 celebrities Coronavirus in India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy