Advertisement
E-Paper

দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় আট হাজার, আরও কমল মৃত্যুর সংখ্যা

দেশে নতুন করে যে ৩৭ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১২ জনেরই প্রাণহানি ঘটেছে কেরালায়। ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৯১১। দেশে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ১১:১২
বুধবারের তুলনায় বৃহস্পতিবার দেশে কমল সংক্রমণ।

বুধবারের তুলনায় বৃহস্পতিবার দেশে কমল সংক্রমণ। ছবি পিটিআই।

করোনা অতিমারির ধাক্কা সামলে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে দেশ। অতিমারির ভয়াবহতা অনেকটাই কমে গিয়েছে। ক্রমশ থিতু হচ্ছে সংক্রমণ। বুধবারের তুলনায় বৃহস্পতিবার দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমল।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৯৪৬ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৯৮০৮। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। এক দিনে দেশে ভাইরাসে মৃত্যু হয়েছে ৩৭ জনের। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫।

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন। চলন্ত গড় কী এবং কেন তা লেখার শেষে আলাদা করে বলা হয়েছে।)

দেশে নতুন করে যে ৩৭ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১২ জনেরই প্রাণহানি ঘটেছে কেরালায়। ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা পাঁচ লক্ষ ২৭ হাজার ৯১১। করোনায় দেশে এই মুহূর্তে অসুস্থ ৬২ হাজার ৭৪৮ জন। দেশে সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ।

(চলন্ত গড় বা মুভিং অ্যাভারেজ কী: একটি নির্দিষ্ট দিনে পাঁচ দিনের চলন্ত গড় হল— সেই দিনের সংখ্যা, তার আগের দু’দিনের সংখ্যা এবং তার পরের দু’দিনের সংখ্যার গড়। উদাহরণ হিসেবে— দৈনিক নতুন করোনা সংক্রমণের লেখচিত্রে ১৪ জুনের তথ্য দেখা যেতে পারে। সে দিনের মুভিং অ্যাভারেজ ছিল ৮,৮৫৯। কিন্তু সে দিন নতুন আক্রান্তের প্রকৃত সংখ্যা ছিল ৬,৫৯৪। তার আগের দু’দিন ছিল ৮,৫৮২ এবং ৮,০৮৪। পরের দু’দিনের সংখ্যা ছিল ৮,৮২২ এবং ১২,২১৩। ১২ থেকে ১৬ জুন, এই পাঁচ দিনের গড় হল ৮,৮৫৯, যা ১৪ জুনের চলন্ত গড়। ঠিক একই ভাবে ১৫ জুনের চলন্ত গড় হল ১৩ থেকে ১৭ জুনের আক্রান্তের সংখ্যার গড়। পরিসংখ্যানবিদ্যায় দীর্ঘমেয়াদি গতিপথ সহজ ভাবে বোঝার জন্য এবং স্বল্পমেয়াদি বড় বিচ্যুতি এড়াতে এই পদ্ধতি ব্যবহার করা হয়)

covid 19 india COVID-19 corona
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy