Advertisement
E-Paper

Covid 19: করোনায় দেশে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১০,২৫৬

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে মৃত্যু হয়েছে ৬৮ জনের। দেশে সুস্থতার হার ৯৮.৬১ শতাংশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ১২:৪৬
দেশে দৈনিক সংক্রমণের হার ২.৪৩ শতাংশ।

দেশে দৈনিক সংক্রমণের হার ২.৪৩ শতাংশ। প্রতীকী ছবি।

দৈনিক সংক্রমণ নামেমাত্র কমেছে। কিন্তু করোনায় দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা চিন্তা বাড়াল। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ভারতে করোনায় এক দিনে প্রাণহানি বাড়ল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, দেশে এক দিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ২৫৬ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ১০ হাজার ৭২৫। গত ২৪ ঘণ্টায় কোভিডে দেশে মৃত্যু হয়েছে ৬৮ জনের। গত কাল এই সংখ্যাটা ছিল ৩৬।

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন। চলন্ত গড় কী এবং কেন তা লেখার শেষে আলাদা করে বলা হয়েছে।)

ভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৫৫৬। শুক্রবারের পরিসংখ্যানে যে ৬৮ জনের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে কেরলেই প্রাণহানি হয়েছে ২৯ জনের।

দেশে দৈনিক সংক্রমণের হার ২.৪৩ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৩.০২ শতাংশ। সুস্থতার হার ৯৮.৬১ শতাংশে ছুঁয়েছে।

(চলন্ত গড় বা মুভিং অ্যাভারেজ কী: একটি নির্দিষ্ট দিনে পাঁচ দিনের চলন্ত গড় হল— সেই দিনের সংখ্যা, তার আগের দু’দিনের সংখ্যা এবং তার পরের দু’দিনের সংখ্যার গড়। উদাহরণ হিসেবে— দৈনিক নতুন করোনা সংক্রমণের লেখচিত্রে ১৪ জুনের তথ্য দেখা যেতে পারে। সে দিনের মুভিং অ্যাভারেজ ছিল ৮,৮৫৯। কিন্তু সে দিন নতুন আক্রান্তের প্রকৃত সংখ্যা ছিল ৬,৫৯৪। তার আগের দু’দিন ছিল ৮,৫৮২ এবং ৮,০৮৪। পরের দু’দিনের সংখ্যা ছিল ৮,৮২২ এবং ১২,২১৩। ১২ থেকে ১৬ জুন, এই পাঁচ দিনের গড় হল ৮,৮৫৯, যা ১৪ জুনের চলন্ত গড়। ঠিক একই ভাবে ১৫ জুনের চলন্ত গড় হল ১৩ থেকে ১৭ জুনের আক্রান্তের সংখ্যার গড়। পরিসংখ্যানবিদ্যায় দীর্ঘমেয়াদি গতিপথ সহজ ভাবে বোঝার জন্য এবং স্বল্পমেয়াদি বড় বিচ্যুতি এড়াতে এই পদ্ধতি ব্যবহার করা হয়)

covid 19 india corona Coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy