Advertisement
E-Paper

করোনা টিকার জন্য নাম নথিভুক্ত করবেন কী ভাবে, জেনে নিন পদ্ধতি

একটি ফোন থেকে ৪ জনের নাম টিকাকরণের জন্য নথিভুক্ত করতে হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৮:৫৩

ছবি: রয়টার্স

৪৫ বছরের ঊর্ধ্বে সবাইকেই টিকা দেওয়ার কথা মঙ্গলবার জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কী ভাবে টিকা দেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করবেন? সরকারের কো-উইন অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। তারপর একটি ওটিপি আসবে আপনার ফোনে। সেটিই টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করার প্রথম পদক্ষেপ। দেখে নিন বাকি পদ্ধতি।

১। একটি ফোন থেকে ৪ জনের নাম টিকাকরণের জন্য নথিভুক্ত করতে হবে।

২। যদি অসুবিধা থাকে তাহলে আপনার টিকাকরণের সময়, তারিখ, পরিবর্তন বা বাতিল করতে পারবেন।

৩। যদি অসুবিধা থাকে তাহলে আপনার টিকাকরণের স্থানও পরিবর্তন বা বাতিল করতে পারবেন।

৪। টিকার প্রথম ডোজ দেওয়ার জন্য কোন কোন কেন্দ্রগুলি রয়েছে, আপনাকে ওই অ্যাপের মাধ্যমেই সেটা দেখানো হবে।

৫। প্রতিটি টিকাকরণের হিসাব থাকবে অ্যাপে।

৬। টিকাকরণের পর একটি ডিজিটাল শংসাপত্র আপনি পাবেন। আপনার ডিজিটাল পোর্টালে সেটি পাঠানো হবে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন।

Vaccine coronavirus COVID 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy