Advertisement
E-Paper

মুম্বই বিমানবন্দর থেকে উদ্ধার সাড়ে চার কোটি টাকার বিদেশি নোট, ধৃত একই পরিবারের তিন জন

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দুবাই থেকে আসা বিমান থেকে নামেন একই পরিবারের ওই তিন জন। গোপন সূত্রে খবর পেয়ে যাত্রীদের তল্লাশি করা শুরু করে শুল্ক দফতর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১৬:৩০
উদ্ধার হওয়া টাকা।

উদ্ধার হওয়া টাকা। টুইটার থেকে প্রাপ্ত ছবি।

প্রায়ে সাড়ে চার কোটি টাকার বিদেশি নোট উদ্ধার হল মুম্বই বিমানবন্দর থেকে। বুধবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই টাকা উদ্ধার করেন শুল্ক দফতরের আধিকারিকরা। এই ঘটনায় একই পরিবারের তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দুবাই থেকে আসা বিমান থেকে নামেন একই পরিবারের তিন জন। গোপন সূত্রে খবর পেয়ে যাত্রীদের তল্লাশি করা শুরু করে শুল্ক দফতর। তল্লাশির পর ওই তিন ব্যক্তির কাছ থেকে মেলে ৪ লক্ষ ৯৭ হাজার আমেরিকান ডলার, ভারতীয় মুদ্রায় যার মূল্য সাড়ে ৪ কোটি টাকা।

তিন জনকে গ্রেফতার করে স্থানীয় থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর তাঁদের নিম্ন আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন ম়ঞ্জুর করেছে। তবে জানা গিয়েছে, তদন্তের স্বার্থেই অভিযুক্ত তিন জনের নাম প্রকাশ করা হয়নি।

Mumbai Airport Black Money foreign currency Customs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy