Advertisement
E-Paper

Air Hostess: ফাঁকা বিমানে জনপ্রিয় হিন্দি গানে বিমানসেবিকার নাচ! ভাইরাল ভিডিয়ো

এর আগেও বেশ কয়েকটি জনপ্রিয় গানে নাচের ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করে ভাইরাল হয়েছিলেন উমা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ০৭:৫৭
উমা মীনাক্ষীর নাচে এখন মেতে নেটপাড়া

উমা মীনাক্ষীর নাচে এখন মেতে নেটপাড়া ছবি ইনস্টাগ্রাম।

নানা ধরনের গানে বিভিন্ন রকম নাচের ভিডিয়ো প্রায়ই দেখা যায়। তার মধ্যে কিছু ভাইরাল হয়। কিছু থেকে যায় অন্তরালে। বেশ কিছু দিন আগে আয়াত উরফ আফরিন নামে এক বিমানসেবিকার নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এ বার ভাইরাল আরও এক বিমানসেবিকার নাচের ভিডিয়ো।

বিমানসেবিকার নাম উমা মীনাক্ষী। তিনি এক বেসরকারি বিমান সংস্থায় কর্মরত। ফাঁকা বিমানে ধানি ভানুশালীর এক জনপ্রিয় হিন্দি গানে নাচলেন উমা। নাচের ভিডিয়োটি রেকর্ড করেছেন তাঁরই কোনও এক সহকর্মী। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই নাচের ভিডিয়ো শেয়ার করেছেন উমা। ইতিমধ্যেই তা বেশ জনপ্রিয়। প্রায় ৪২ হাজার দর্শক ইতিমধ্যেই দেখে ফেলেছেন ভিডিয়োটি। উমার নাচ ও অভিব্যক্তিও পছন্দ হয়েছে তাঁদের। উমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা ।

এর আগেও বেশ কয়েকটি জনপ্রিয় গানে নাচের ভিডিয়ো পোস্ট করে ভাইরাল হয়েছিলেন উমা। ভিডিয়ো পোস্ট করার পাশাপাশি একটি সতর্কবার্তাও তিনি দিয়েছেন। সেই বার্তায় লিখেছেন, ‘পূর্ব অনুমতি নিয়ে বিমান অবতরণের পর যাত্রী ছাড়াই ভিডিয়োটি শ্যুট করা হয়েছে। নিরাপত্তার সঙ্গে আপস করা হয়নি।’

উমার নাচ নিয়ে আপনার মতামত কী?

Air hostess Viral instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy