Advertisement
E-Paper

দিল্লির হাসপাতালে অক্সিজেন পৌঁছে দেবে সেনা! শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারেন রাজনাথ

দিল্লির হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের প্রক্রিয়ায় সাযুজ্য আনতেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক উদ্যোগী হতে পারে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০২১ ২১:৩৮

রাজধানীতে অক্সিজেন সরবরাহের দায়িত্ব সামলাতে নামানো হতে পারে সেনাবাহিনী। দিল্লির হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের প্রক্রিয়ায় সাযুজ্য আনতেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক উদ্যোগী হতে পারে। বিষয়টি ভেবে দেখা হচ্ছে বলে দিল্লি হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্র। তারা বলেছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন।

এর আগে দিল্লি হাইকোর্টের তরফ এ বিষয়ে অনুরোধ করা হয়েছিল কেন্দ্রের কাছে। রাজধানীতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাপনা সেনার হাতে তুলে দিতে অনুরোধ করে হাইকোর্ট। যাতে কোভিড হাসপাতালগুলির অক্সিজেন পেতে কোনও অসুবিধা না হয় সে জন্যই সেনাবাহিনীকে দায়িত্ব নিতে অনুরোধ করেছিল হাইকোর্ট। সোমবার কেন্দ্র জানাল, তারা দিল্লি হাইকোর্টের অনুরোধটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

দিল্লির হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের বিষয়ে শুনানি চলছিল দিল্লি হাইকোর্টে। সেখানেই আইনজীবী রাহুল মেহরা হাইকোর্টকে বলেন, রাজধানীতে অক্সিজেন সরবরাহে যাতে কোনও সমস্যা না দেখা দেয়, তার জন্য এই দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হোক। এ ব্যাপারে উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও চিঠি দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রকের কাছে।

Rajnath Singh Delhi Army Department Defence Ministry COVID 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy