Advertisement
E-Paper

দিল্লিতে নাশকতার ছক! জইশ-যোগের সন্দেহে মুম্বইয়ে গ্রেফতার দুই, অনলাইনে হয়েছিল মগজধোলাই

ধৃত দু’জনেরই কোনও অনলাইন হ্যান্ডলার ছিল। ওই হ্যান্ডলারই তাদের মগজধোলাই করেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে আবু হুফেজাহ নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ২২:৩৬
জঙ্গিযোগের সন্দেহে মুম্বইয়ে গ্রেফতার দুই অভিযুক্ত।

জঙ্গিযোগের সন্দেহে মুম্বইয়ে গ্রেফতার দুই অভিযুক্ত। — প্রতীকী চিত্র।

জঙ্গিযোগের অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার করা হল দু’জনকে। ধৃতদের নাম মোসাব আহমেদ ওরফে কালাম এবং মহম্মগ হামাদ কোল্লারা। তদন্তকারীদের দাবি, জইশ-এ-মহম্মদ-সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল ধৃতদের। তারা দিল্লিতে নাশকতার ছক কষছিল বলে অভিযোগ।

গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ে হানা দেয় দিল্লি পুলিশের স্পেশাল সেল। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখার সঙ্গে যৌথ অভিযানে এই দু’জনকে গ্রেফতার করেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। এক জনকে পাকড়াও করা হয় মুম্বইয়ের কল্যাণ থেকে, অপরজনকে ধরা হয় কুরলা ওয়েস্ট এলাকা থেকে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। তদন্তকারীদের দাবি, অনলাইনে বেশ কিছু চরমপন্থী নেটওয়ার্কের সঙ্গে যোগ ছিল সন্দেহভাজনদের। জইশের পাশাপাশি ইসলামিক স্টেট-সহ বেশ কিছু জঙ্গিগোষ্ঠীর সঙ্গেও তাদের যোগাযোগ থাকতে পারে বলে মনে করছেন আধিকারিকেরা।

জানা যাচ্ছে, ধৃত দু’জনেরই কোনও অনলাইন হ্যান্ডলার ছিল। ওই হ্যান্ডলারই তাদের মগজধোলাই করেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে আবু হুফেজাহ নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। এই আবুর সঙ্গে যোগাযোগ ছিল ধৃতদের। তদন্তকারীদের সন্দেহ, আবু জইশ-এ-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্য এবং সে অনলাইনে জঙ্গি নিয়োগের দায়িত্বে ছিল।

Advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তেরা বিস্ফোরক তৈরি করা শিখছিল। একটি খেলনা গাড়ির ভিতরে বোমা ব্যবহার করে দিল্লিতে নাশকতার ছক কষছিল তারা। ধৃতদের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। একই সঙ্গে এই নেটওয়ার্ককে কারা আর্থিক মদত জোগাত, সেই সংক্রান্ত তথ্যও সংগ্রহও করার চেষ্টা চলছে বলে জানা যাচ্ছে।

Terrorist Mumbai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy