পাকিস্তানের বিরুদ্ধে ভারত নতুন ধরনের পরিকল্পনা করছে বলে দাবি করলেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। অভিযোগ, ভারত ফের সাজানো হামলার ছক কষছে। তাতে ভারতীয়দের পাশাপাশি ভারতের জেলে বন্দি পাকিস্তানিদেরও ব্যবহার করা হতে পারে। এই ‘মিথ্যা এবং সাজানো’ অভিযানের প্রসঙ্গেই হুঁশিয়ারিতে তিনি কলকাতাকে টেনেছেন। দাবি, এর পর কলকাতা পর্যন্ত হামলা চালাবে পাকিস্তান!
শনিবার সিয়ালকোটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের ‘পরিকল্পনা’র কথা উল্লেখ করেছেন আসিফ। তিনি বলেন, ‘‘ভারত একটা সাজানো অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে। তাতে সম্ভবত ওরা নিজেদের লোককেই ব্যবহার করবে। অথবা, ওদের হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করা হবে। ওরা কিছু মৃতদেহ ছুড়ে দেবে এবং দাবি করবে তারা সন্ত্রাসবাদী যাদের জব্দ করা হয়েছে।’’ পাকিস্তানের সংবাদমাধ্যমে দাবি, ভারতের এমন পরিকল্পনার কথা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে পাক সেনা। তাতে কাশ্মীরের বাসিন্দাদের ‘ব্যবহার’ করা হতে পারে। দাবি, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতে যুযুধান দুই পক্ষ আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান যে সক্রিয় এবং ইতিবাচক ভূমিকা নিয়েছে, তাতে নয়াদিল্লি নাকি অস্বস্তিতে। সেই কারণেই নতুন করে হামলা সাজানোর কথা ভাবা হচ্ছে। ভারতের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের কোনও প্রমাণ দেখাতে পারেনি পাকিস্তানের কোনও সূত্র।
আরও পড়ুন:
পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি, নতুন অভিযানের জন্য ভারতের বিভিন্ন প্রান্তের জেল থেকে ‘বন্দি সংগ্রহ’ করা হচ্ছে। তাদেরই অভিযানের কাজে ‘নিয়োগ’ করা হবে। চক্রান্তের সঙ্গে অনেক বন্দিও জড়িত রয়েছে বলে দাবি করেছেন আসিফ। বস্তুত, এক বছর আগে এই এপ্রিলেই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। সেই ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে সিন্ধু জলচুক্তি বাতিল করে দেয় ভারত। পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটিকে নিশানা করা হয় ‘অপারেশন সিঁদুর’-এ। সেই হামলার প্রসঙ্গ টেনেই আসিফ কলকাতার কথা উল্লেখ করেন। তাঁর হুঁশিয়ারি, ‘‘এ বার যদি তেমন কোনও নাটকের চেষ্টা করা হয়, আমরা জোরালো ভাবে তার জবাব দেব এবং বিষয়টা কলকাতা পর্যন্ত নিয়ে যাব। ঠিক যে ভাবে এক বছর আগে আমাদের বায়ুসেনা ওদের মাটিতেই ওদের আঘাত করে এসেছিল।’’
পহেলগাঁও হামলার এক বছর উপলক্ষে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকেও হুঁশিয়ারি দিয়েছেন আসিফ। উস্কানিমূলক কোনও মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন রাজনাথকে। সেই সঙ্গে সাবধানও করে দিয়েছেন। তবে শনিবার আসিফের মন্তব্যে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। ভারত সরকার এখনও আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে নানা মহলে আসিফ তাঁর বক্তব্যের জন্য সমালোচিত হচ্ছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা