Advertisement
E-Paper

রান্নার গ্যাসের আকাল, বিকল্প জোগাড় করে তাক লাগিয়ে দিলেন প্রৌঢ়া! গাছের গুঁড়ি দিয়ে রান্নার ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োর শুরুতেই যেটি সকলের নজর কেড়েছে তা হল রান্নাঘরে ভিতরে ঢোকানো রয়েছে শুকনো গাছের ডাল। প্রথম দর্শনে রান্নাঘরের মাঝখানে কী আছে তা বোঝা কঠিন। পরে ভিডিয়োটি যত এগোতে থাকে ততই স্পষ্ট হতে থাকে বিষয়টি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১২:২৩

ছবি: সংগৃহীত।

এলপিজির আকাল শুরু হতেই রান্নাঘরে নানা ধরনের বিকল্প খুঁজতে শুরু করেছেন গৃহস্থেরা। কখনও সাধারণ বিকল্প আবার কখনও নানা অদ্ভুত উপায় অবলম্বন করে রান্নার কাজ সারছেন। জ্বালানির আকালের আবহে সেই সমস্ত ভিডিয়ো নজর কেড়েছে সমাজমাধ্যমে। তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে নেটপাড়ায়। রান্নাঘরে গ্যাসের বিকল্প হিসাবে এক মহিলা যা বেছে নিয়েছেন তা দেখে তাজ্জব হয়ে গিয়েছে নেটপাড়া। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োর শুরুতেই যেটি সকলের নজর কেড়েছে তা হল রান্নাঘরের ভিতরে ঢোকানো রয়েছে শুকনো গাছের ডাল। প্রথম দর্শনে রান্নাঘরের মাঝখানে কী আছে তা বোঝা কঠিন। পরে ভিডিয়োটি যত এগোতে থাকে ততই স্পষ্ট হতে থাকে বিষয়টি। পরে দেখা এটি আসলে একটি কাঠের গুঁড়ি। এটি এতটাই বড় যে দেখে মনে হয় যেন পুরো গাছটাই চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রান্নাঘরে চুল্লিতে দাউ দাউ করে জ্বলছে গোটা গুঁড়িটিই। সেখানে ঢাকা দেওয়া হাঁড়িতে কিছু রান্না করছেন এক মহিলা।

ইনস্টাগ্রামে ‘নিধিন_টি _কে’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘মা, বাড়িতে কি কুড়ুল ছিল না?’’ ভিডিয়োটি প্রায় ১ কোটি বার দেখা হয়েছে। ২ লাখ ৯০ হাজার লাইক পড়েছে তাতে। ভিডিয়োটিতে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘এই ধরনের ব্যবস্থা করতে পারলে ষষ্ঠতম বিশ্বযুদ্ধ পর্যন্ত টিকে যেতে পারা সম্ভব।’’ বাড়ির ভিতরে এই ভাবে আগুন জ্বালানোকে নিরাপত্তা ঝুঁকি বলে মনে করছেন বহু নেটাগরিকই।

Advertisement
LPG Crisis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy