Advertisement
E-Paper

স্কুল থেকে বাড়ি ফেরার পথে নাচ! পিঠে ভারী ব্যাগ নিয়ে মাঝরাস্তায় বরযাত্রীদের সঙ্গে নেচে মাতিয়ে দিল বালক, ভিডিয়ো ভাইরাল

স্কুল থেকে বাড়ি ফেরার পথে সেই দৃশ্য দেখে এক বালক। নিজেকে আর সামলাতে পারেনি সে। পিঠে ভারী ব্যাগ নিয়েই বরযাত্রীদের সঙ্গে নাচ করতে শুরু করে দেয় সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১১:১৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পিঠে ভারী ব্যাগ নিয়ে স্কুল থেকে ফিরছিল এক বালক। সেই রাস্তা দিয়েই ব্যান্ড পার্টি নিয়ে বরযাত্রীরা যাচ্ছিলেন। রাস্তায় সকলকে নাচ করতে দেখে পিঠে ব্যাগ নিয়েই সে দিকে ছুটল বালকটি। ভিড়ের মাঝে ঢুকে হাত ছড়িয়ে নাচ করতে শুরু করল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ডিজেজ্যাজ়িইন্ডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, স্কুল ইউনিফর্ম পরে এক বালক মাঝরাস্তায় নাচ করছে। তার পিঠে রয়েছে ভারী ব্যাগ। ব্যান্ড পার্টি নিয়ে বরযাত্রীরা রাস্তায় নাচ করতে করতে যাচ্ছিলেন। স্কুল থেকে বাড়ি ফেরার পথে সেই দৃশ্য দেখে বালক। নিজেকে আর সামলাতে পারেনি সে।


পিঠে ভারী ব্যাগ নিয়েই বরযাত্রীদের সঙ্গে নাচ করতে শুরু করে দেয় সে। বালকের এই আনন্দ দেখে খুশি হয়ে যান এক ব্যক্তি। তাকে পিঠ থেকে ব্যাগ নামিয়ে রেখে নাচ করার অনুরোধ করেন তিনি। বালকও নাচ করতে করতেই ব্যাগ নামিয়ে দেয়। অন্যেরা স্কুলব্যাগটি যত্ন করে সরিয়ে রাখেন। তার পর হাত ছড়িয়ে মনের আনন্দে মাঝরাস্তায় নাচ করে স্কুলফিরতি বালক। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ছোটবেলায় এই ছোট ছোট আনন্দে নিজেকে শামিল করতে পেরে খুব ভাল লাগত। জীবন নিয়ে এত চিন্তা ছিল না। বালককে দেখে খুব ভাল লাগল।’’

Advertisement
Viral Video Dance Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy