Advertisement
E-Paper

বিয়েতে খাবার পরিবেশনকারীদেরই আপ্যায়ন করে খাওয়াচ্ছেন বর-কনে! নবদম্পতির খাবার পরিবেশনের ভিডিয়ো ভাইরাল

বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সমস্ত দায়িত্ব যাঁদের উপর থাকে, দিনশেষে তাঁদের খেতে দেওয়ার মতো আর কাউকে পাওয়া যায় না। নবদম্পতি সে কথা মাথায় রেখে ক্যাটারারদের শেষ ব্যাচে বসিয়ে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৪:৫৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিয়েবাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিদের খাবার পরিবেশনের দায়িত্ব ক্যাটারারের। একেবারে শেষ ব্যাচে খেতে বসেন বর-বৌ এব‌ং নিকটাত্মীয়েরা। সচরাচর এই দৃশ্য দেখতে আমরা কমবেশি অভ্যস্ত। কিন্তু সম্প্রতি নবদম্পতি তাঁদের বিয়ের অনুষ্ঠানে ভূমিকা বদল করে ফেললেন। তাঁরাই খাবার পরিবেশন করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন। ক্যাটারারদের খাবার পরিবেশন করছিলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘আরুশ৭০৬৯’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নবদম্পতি তাঁদের বিয়ের পোশাকেই রয়েছেন। নববধূর পরনে রয়েছে লাল লেহঙ্গা। তাঁর স্বামী পরেছেন শেরওয়ানি। ক্যাটারারেরা সকলে খেতে বসেছেন। তাঁদের সকলকে খাবার পরিবেশন করছেন নতুন বৌ এবং তাঁর স্বামী।

বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সমস্ত দায়িত্ব যাঁদের উপর থাকে, দিনশেষে তাঁদের খেতে দেওয়ার মতো আর কাউকে পাওয়া যায় না। নবদম্পতি যে সে কথা মাথায় রেখে ক্যাটারারদের শেষ ব্যাচে বসিয়ে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন, সেই ভিডিয়ো দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। নবদম্পতিকে আশীর্বাদ করে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে সত্যিই মন ভরে গেল। পরিষেবা দেওয়া-নেওয়ার উপরেও মানবতা স্থান পায়।’’

Viral Video Wedding Ceremony
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy