Advertisement
E-Paper

নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলবাসের চাকার তলায় বাইকচালক, বরাতজোরে প্রাণে বাঁচলেন তরুণ, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

রাস্তায় বাঁক নিতে গিয়ে বাইক নিয়ে পড়ে যান তরুণ চালক। বাইক নিয়ে রাস্তায় পিছলে যান তিনি। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে একটি স্কুলবাস আসছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তায় বাঁক নিতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তরুণ। বাইক নিয়ে রাস্তায় পিছল খেতে খেতে স্কুলবাসের চাকার তলায় ছিটকে যান তরুণ। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে ব্রেক কষেন বাসের চালক। তরুণের মাথার কাছে এসে বাসের চাকা থেমে যায়। বরাতজোরে প্রাণে বেঁচে যান তরুণ বাইকচালক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ট্রু স্টোরি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাইক থেকে ছিটকে স্কুলবাসের তলায় চলে যান এক তরুণ। কিন্তু বাসের চালকের প্রত্যুৎপন্নমতিত্বে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। শনিবার এই ঘটনাটি কেরলে ঘটেছে। রাস্তায় বাঁক নিতে গিয়ে বাইক নিয়ে পড়ে যান তরুণ চালক।

বাইক নিয়ে রাস্তায় পিছলে যান তিনি। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে একটি স্কুলবাস আসছিল। বাইক থেকে ছিটকে গিয়ে স্কুলবাসের চাকার তলায় চলে যান তরুণ। সঙ্গে সঙ্গে ব্রেক কষেন বাসের চালক। বিপদের আশঙ্কায় আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয়েরা। তরুণও রাস্তা থেকে উঠে এক ধারে গিয়ে দাঁড়ান। হালকা চোট পেলেও কোনও রক্তপাত হয়নি তাঁর। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেলেন তরুণ। না হলে বড় রকমের বিপদ ঘটতে পারত। ভিডিয়োটি দেখেই ভয় লাগছে আমার।’’

Viral Video Kerala bike accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy