Advertisement
E-Paper

Covid-19: বুধবার থেকে দিল্লিতে খুলছে স্কুল, দু’টি ধাপে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হবে প্রথমে

প্রথমে চালু হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস। দ্বিতীয় দফায় ৮ সেপ্টেম্বর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য খুলবে স্কুল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৭:০০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে আগামী ১ সেপ্টেম্বর (বুধবার) থেকে ধাপে ধাপে স্কুল খুলবে দিল্লিতে। প্রথম দফার চালু হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস। দ্বিতীয় দফায় ৮ সেপ্টেম্বর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য খুলবে স্কুল। শুক্রবার দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (ডিডিএমএ) তরফে এ কথা জানানো হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বৃহস্পতিবার জানিয়েছিলেন, তাঁর সরকার কোভিড বিধি মেনে ধাপে ধাপে ক্লাস চালু করতে চায়। দিল্লি সরকার নিযুক্ত বিশেষজ্ঞ কমিটিও এই সুপারিশ করেছে বলে জানান তিনি। এর পরেই দিল্লির শিক্ষা দফতর, ডিডিএমএ-সহ সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকেরা ধাপে ধাপে স্কুল খোলার দিশানির্দেশ স্থির করতে সক্রিয় হন।

ডিডিএমএ সূত্রের খবর, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া স্কুল খোলার বিষয়ে সরকারি ভাবে সিদ্ধান্ত ঘোষণা করবেন। পঞ্চম শ্রেণি বা তার নীচের ক্লাসগুলির চালুর বিষয়ে পরবর্তী পর্যায়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করা হবে। প্রসঙ্গত, কোভিড-১৯ রুখতে গত মার্চের মাঝামাঝি থেকে দিল্লির স্কুল-কলেজ বন্ধ করা হয়েছিল। এর পর দফায় দফায় লকডাউন এবং করোনা বিধিনিষেধের জেরে সেই মেয়াদ বাড়তে থাকে।

Coronavirus in India Coronavirus Lockdown COVID-19 Covid Lockdown Delhi school arvind kejriwal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy