পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ করেছে ভারত। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসাবে ভারতীয় বিমানসংস্থাগুলির জন্য আকাশসীমা বন্ধ করেছে। পাকিস্তান আকাশসীমা বন্ধ থাকার কারণে যাতায়াতে সংশ্লিষ্ট ভারতীয় বিমানগুলির বেশি সময় লাগছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিমান সংস্থাগুলির জন্য কিছু পরামর্শ জারি করল বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। বলা হল, যাত্রীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, পর্যাপ্ত খাবার সরবরাহ এবং চিকিৎসার মতো জরুরি পরিষেবা প্রদান করবে হবে বিমান সংস্থাগুলিকে!
ডিজিসিএ জানিয়েছে, পরিবর্তিত রুট সম্পর্কে যাত্রীদের অবগত করতে হবে বিমান সংস্থাগুলিকে। এ ছাড়াও কতটা সময় বেশি লাগতে পারে তার ধারণাও দিতে হবে। একই সঙ্গে প্রযুক্তিগত কারণেও অতিরিক্ত সময় লাগতে পারে, তা-ও যাত্রীদের জানিয়ে রাখতে হবে। পাশাপাশি, যাত্রী সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের কথাও মাথায় রাখতে হবে বিমান সংস্থাগুলিকে।
দিল্লি-সহ উত্তর ভারতের যে কোনও শহর থেকে পশ্চিমের কোনও দেশে যেতে পাকিস্তানের আকাশ ব্যবহার করা হয়। ওই পথে আন্তর্জাতিক বিমান চালায় এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং স্পাইসজেটের মতো সংস্থা। বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থার মতে, যাত্রাপথ পরিবর্তন হওয়ায় তুলনামূলকও সময়ও বেড়ে যাচ্ছে। সেই কারণে জ্বালানি জন্যও মাঝে কোথাও নামতে হতে পারে বিমানগুলিকে। সেই সব কিছুই যাত্রীদের জানানোর কথা বলল ডিজিসিএ।
আরও পড়ুন:
উল্লেখ্য, পাকিস্তানের উপর দিয়ে না গেলে উত্তর ভারত থেকে পশ্চিমের দিকে বিমানগুলিকে যেতে হবে আরব সাগরের উপর দিয়ে। এটিই প্রধান বিকল্প পথ। এক সিনিয়র পাইলট সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আমেরিকা এবং ইউরোপের বিমানগুলি বিকল্প পথ ধরলে গন্তব্যে পৌঁছোতে স্বাভাবিকের চেয়ে অন্তত দুই থেকে আড়াই ঘণ্টা বেশি সময় লাগবে। তবে বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম বিকল্প পথ খুঁজে নিচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা