মঙ্গলবারই দু’জনের ফোনে কথা হয়েছিল। তিন দিনের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বললেন, তিনি এবং মোদী এমন দু’জন মানুষ, যাঁরা কাজ করে দেখান। সকলে তা পারেন না!
শুক্রবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সমাজমাধ্যমে ট্রাম্পের এই প্রশংসাবার্তা প্রকাশ করেছে। প্রেসিডেন্টের বয়ানে তাতে লেখা হয়েছে, ‘‘ভারতের সঙ্গে আমাদের অসাধারণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী মোদী এবং আমি— আমরা এমন দু’জন মানুষ, যাঁরা কাজ সম্পন্ন করে দেখাই। এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না।’’ মোদী এবং ট্রাম্পের একটি ছবির সঙ্গে এই বার্তা প্রকাশ করেছে মার্কিন দূতাবাস।
আরও পড়ুন:
গত মঙ্গলবারই মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে ট্রাম্পের। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাঁরা বেশ কিছু ক্ষণ আলোচনা করেছেন। হরমুজ় প্রণালীর প্রসঙ্গও উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনীর ইরান আক্রমণের পর পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়। তার পর থেকে এটাই মোদী ও ট্রাম্পের প্রথম কথোপকথন। যুদ্ধ চলাকালীন এর আগে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে ফোনে কথা বলেছেন মোদী। পশ্চিম এশিয়ার রাষ্ট্রনেতাদের ফোন করে করে তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু ট্রাম্পের সঙ্গে মঙ্গলবারই প্রথম কথা হয়। ওই ফোনালাপের পর মোদী সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘ট্রাম্পের ফোন পেলাম। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছি। ওই অঞ্চলে উত্তেজনার প্রশমন এবং অবিলম্বে শান্তি স্থাপনকে সমর্থন করে ভারত। হরমুজ় প্রণালীকে নিরাপদে রাখতে হবে। সকলের ব্যবহারযোগ্য করতে হবে। শান্তি ও স্থিতিশীলতার পক্ষে আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি।’’
পশ্চিম এশিয়ার যুদ্ধ থামানোর জন্য গত কয়েক দিনে একাধিক দেশ সচেষ্ট হয়েছে। আমেরিকা এবং ইরানকে সমঝোতার আলোচনায় বসাতে আগ্রহী পাকিস্তান, তুরস্ক, মিশরের মতো দেশ। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ জানিয়ে দিয়েছেন, ইরান এবং আমেরিকা রাজি থাকলে পাকিস্তানের মাটিতেই তাঁরা আলোচনায় বসতে পারেন। ট্রাম্প নিজে সেই পোস্ট শেয়ার করেছেন। অনেকের মতে, পাকিস্তানে শান্তি-আলোচনায় যোগ দিতে আমেরিকা যে আগ্রহী, ট্রাম্পের এই পদক্ষেপই তার ইঙ্গিত। তবে ট্রাম্পের দেওয়া ১৫ দফা প্রস্তাব ইরান ফিরিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে। তার মধ্যেই কূটনৈতিক পদ্ধতিতে দূতাবাসের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীকে প্রশংসাবার্তা পাঠালেন ট্রাম্প।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
‘আমাদের হাতে ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের অবস্থাও হত গাজ়ার মতো’! দাবি পেজ়শকিয়ানের, নিশানায় আমেরিকা
-
‘ভুল, খুব ভুল করছে’! ইরানকে ফের কী নিয়ে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প? শান্তিবৈঠক বন্ধ করার হুমকিও মার্কিন প্রেসিডেন্টের
-
হিজ়বুল্লা-নিধনে ইজ়রায়েল হামলা চালিয়ে গেলেও ‘স্পিকটিনট’! ৩০০০০ কোটি ডলারে ইরানের মুখ বন্ধ করল আমেরিকা?
-
‘পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই’! যুদ্ধবিরতির শর্ত প্রকাশে দেরি নিয়ে প্রশ্নে মজাচ্ছলেই খোঁচা ভান্সের
-
হিজ়বুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও ফের ইজ়রায়েলি হানা লেবাননে! শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর কৌশল কী?