২০২৫-২৬ সালের আর্থিক সমীক্ষা রিপোর্টে গোপনীয়তা ও শাসনব্যবস্থার দোহাই দিয়ে আরটিআই (তথ্যের অধিকার) আইনের আওতা থেকে কিছু অভ্যন্তরীণ নথি ও ড্রাফট রিপোর্ট বাদ দেওয়ার প্রস্তাব করেছে। বৃহস্পতিবার দুপুরে লোকসভায় ‘অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬’ রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানেই রয়েছে ওই আরটিআই আইনের ‘পর্যালোচনা এবং সংশোধনের’ প্রস্তাব।
সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, খুব বেশি তথ্য প্রকাশ প্রশাসনিক সিদ্ধান্তের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তবে এটি আরটিআই-এর মূল উদ্দেশ্য বা স্বচ্ছতার বিরুদ্ধে নয়, বরং অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়া রক্ষা করার পক্ষে বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের। যদিও তা মানতে রাজি নন, তথ্যের অধিকার আন্দোলন কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, এর ফলে তথ্য গোপন করে জনবিরোধী পদক্ষেপের পরিসর তৈরি করতে চাইছে কেন্দ্র।
আরও পড়ুন:
তথ্যের আইন, ২০০৫-এর ধারা ২ (এফ) অনুযায়ী, সরকারি রেকর্ড, রিপোর্ট, মেমো এবং সার্কুলার ‘তথ্য’ হিসাবে গণ্য হয়, যা নাগরিকরা চাইতে পারেন। কিন্তু এ ক্ষেত্রে আইন সংশোধনের সুপারিশ করে অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ‘আর্থিক বিষয়ক বিভাগ’ (ডিইএ) প্রকাশিত আর্থিক সমীক্ষা রিপোর্টের বক্তব্য, সরকারি কর্মকর্তা যাতে ভীতিহীনভাবে মতামত দিতে পারেন, তাই সব খসড়া বা ফাইলের নোট প্রকাশ না করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা দরকার। আরটিআই আইন গণতন্ত্রে জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করে, তবে প্রশাসনিক কাজের স্বচ্ছতার সাথে সুশাসনের ভারসাম্য থাকা প্রয়োজন বলে বলা হয়েছে রিপোর্টে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা জানালেন, নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অত্যাধুনিক প্রযুক্তি চাকরির উপর কতটা প্রভাব ফেলছে, তার মূল্যায়ন করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হচ্ছে। বাজেটে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
- নির্মলা জানিয়েছেন, তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি হবে দেশে। সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল।
-
শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন! ৩ ঘণ্টারও কম সময়ে পৌঁছোনো যাবে বারাণসী, রেল বাজেটে কত কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ
-
PREMIUMবরাদ্দ ‘অতি সামান্য’! ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেট-প্রস্তাবে কেউ খুশি, কারও মুখ ভার
-
PREMIUMআমদানি শুল্ক সংস্কারে জোর, বিদেশ থেকে পণ্য আনার পথ সহজ করার বার্তা বাজেটে
-
PREMIUMখরচই হয়নি গত বারের টাকা, সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে দিলেন অর্থমন্ত্রী
-
PREMIUMজোড়া সমস্যা মেটানোর চেষ্টা, বিদেশি লগ্নি টানতে নির্মলার অস্ত্র ডেটা সেন্টার এবং অনাবাসীরা