Advertisement
E-Paper

ওড়িশায় গ্রেফতার পশ্চিমবঙ্গের আট মৎস্যজীবী! ট্রলারে চেপে কচ্ছপের জন্য সংরক্ষিত এলাকায় প্রবেশের অভিযোগ

ওড়িশার বন দফতরের এক আধিকারিক জানান, ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু করা হয়েছে। তাঁদের আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৪
ওড়িশায় গ্রেফতার পশ্চিমবঙ্গের আট জন-সহ ২০ মৎস্যজীবী।

ওড়িশায় গ্রেফতার পশ্চিমবঙ্গের আট জন-সহ ২০ মৎস্যজীবী। — প্রতীকী চিত্র।

ওড়িশার গহিরমাথায় কচ্ছপের বসবাসের জন্য সংরক্ষিত এলাকায় মাছ ধরতে গিয়ে গ্রেফতার হলেন ২০ জন মৎস্যজীবী। তাঁদের মধ্যে আট জন রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁদের প্রত্যেককেই জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মৎস্যজীবীদের দু’টি ট্রলারও বাজেয়াপ্ত করা হয়েছে।

ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার এই গহিরমাথা সামুদ্রিক অভয়ারণ্য মূলত কচ্ছপের জন্যই বিখ্যাত। গহিরমাথার এই উপকূল এলাকাতেই বাসা বাঁধে অলিভ রিডলে কচ্ছপ। এই অভয়ারণ্যের উপকূলীয় এলাকা-সহ সংলগ্ন নদী মোহনায় ডিম পাড়ে। মাছ ধরার জালে জড়িয়ে বা ট্রলারের প্রপেলারের আঘাতে মাঝে মধ্যেই কচ্ছপ মারা যাওয়ার খবর প্রকাশ্যে আসে।

রবিবার ওড়িশার বন দফতরের এক আধিকারিক জানান, ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু করা হয়েছে। তাঁদের আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ওই আধিকারিক আরও জানান, মাছ ধরার ওই ট্রলারগুলি অভয়ারণ্যের মধ্যে সাধারণের প্রবেশ নিষিদ্ধ এমন কিছু জায়গায় প্রবেশ করেছিল। সেই কারণে মৎস্যজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

Fishermen Odisha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy