দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশন শনিবার পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, এখন পর্যন্ত ওই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৫০ কোটির বেশি ফর্ম বিলি করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিলি করা হয়েছে সাত কোটির বেশি। লক্ষদ্বীপ এবং গোয়ার ভোটারদের জন্য যত ফর্ম ছাপানো হয়েছিল, সবটাই বিলি করা হয়ে গিয়েছে।
কমিশনের পরিসংখ্যান বলছে, শনিবার পর্যন্ত দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৫০ কোটি ৭৩ লক্ষ ৫১ হাজার ৫৮৩ ভোটার এনুমারেশন ফর্ম পেয়েছেন। যত ছাপানো হয়েছিল, তার ৯৯.৫৩ শতাংশই বিলি করা হয়ে গিয়েছে। ৪০ কোটি ২৫ লক্ষ ৩৫ হাজার ৮৪২ জন ভোটারের তথ্য ডিজিটাইজ় হয়ে গিয়েছে। অর্থাৎ যত জন পাবেন, তাঁদের ৭৮.৯৭ শতাংশের তত্য ডিজিটাইজ় হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গে ৭ কোটি ৬৫ লক্ষ ২৩ হাজার ৩৯৭ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। ৯৯.৮৫ শতাংশ ভোটার ফর্ম পেয়ে গিয়েছেন। ৯১.৭৭ শতাংশ ভোটারের তথ্য ডিজিটাইজ় হয়েছে। অর্থাৎ ৭ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ৩৮৪ জনের তথ্য ডিজিটাইজ় হয়েছে। লক্ষদ্বীপ, গোয়ায় ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। লক্ষদ্বীপে ১০০ শতাংশ ফর্মের তথ্য ডিজিটাইজ়ও হয়ে গিয়েছে। কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে ৯৮ শতাংশের কিছু বেশি ফর্ম বিলি হয়েছে। পশ্চিমবঙ্গ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৯৯ শতাংশের বেশি ফর্ম বিলি হয়েছে। ডিজিটাইজেশনের কাজ সবচেয়ে কম হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে ৬০.৯১ শতাংশ ফর্মের ডিজিটাইজেশন হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
২৩:৩৭
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি -
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
-
জোকার ট্রাইবুনাল অফিসের কাজ প্রায় শেষ, শীঘ্রই শুরু হবে শুনানি, সম্পন্ন ১৯ প্রাক্তন বিচারপতির সহায়কদের প্রশিক্ষণ