লাহৌরের পর এ বার বিস্ফোরণ পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে। পাক সংবাদমাধ্যমের একাংশ জানিয়েছে, শহরের শরাফি গোথ এলাকা থেকে বৃহস্পতিবার বেলায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। করাচি পুলিশের ডিআইজি উসমান গনি জানিয়েছেন, একটি বাড়িয়ে ছাদে অজ্ঞাতপরিচয় একটি বস্তু এসে পড়ার পরেই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক ভাবে সেটিকে ড্রোন বলে মনে করা হচ্ছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তানের বন্দর শহরে।
বৃহস্পতিবার সকালে পর পর তিনটি বিস্ফোরণে কেঁপে উঠেছিল পাক পঞ্জাব প্রদেশের রাজধানী লাহৌর। পুলিশের একটি সূত্র উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যমের একাংশ জানিয়েছে, লাহারের ওয়ালটন বিমানবন্দর সংলগ্ন গোপালনগর এবং নাসিরাবাদ এলাকায় জোরালো বিস্ফোরণ ঘটে। একটি ড্রোনের সাহায্যে ওই বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে পুলিশের অনুমান। ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে। ওই বিস্ফোরণের পরেই লাহৌরের পাশাপাশি করাচি, সিয়ালকোট এবং বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন:
পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের নির্দেশে ‘সম্ভাব্য ভারতীয় হামলা’ থেকে আত্মরক্ষার জন্য সাধারণ নাগরিকদের পঞ্জাব প্রদেশে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে ‘অসামরিক মহড়া’ (মক্ ড্রিল)। শাহবাজ়ের ভাইঝি তথা পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ়ের নির্দেশে রাওয়ালপিন্ডি, মুরি, ঝিলম, চকওয়াল, সরগোধা, নারওওয়াল, গুজরানওয়ালা, সিয়ালকোট, শাহিওয়াল, মুলতান, মুজফ্ফরগড়-সহ বিভিন্ন শহরে অসামরিক প্রতিরক্ষা বিভাগের ‘রেসকিউ ১১২২’-র ব্যবস্থাপনায় হয়েছে এই মহড়া। অন্য দিকে, পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরির দাবি, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১২টি ভারতীয় ড্রোন তাঁরা ধ্বংস করেছেন। তার সবগুলিই ইজ়রায়েলে তৈরি ‘হারোপ’ আত্মঘাতী ড্রোন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা