‘অপারেশন সিঁদুর’-এর পরেও ভারতীয় সেনার হামলা থামেনি বলে অভিযোগ করল ইসলামাবাদ। পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরির দাবি, বুধবার রাতভর দফায় দফায় জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে ভারত।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল চৌধরি বলেন, ‘‘গত রাত থেকে বিভিন্ন স্থানে হামলাকারী ১২টি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনা ধ্বংস করেছে। ভারতীয় সেনার আচরণে আগ্রাসনের বার্তা স্পষ্ট।’’ ভারতীয় সেনা ইজ়রায়েলে তৈরি আত্মঘাতী ড্রোন ‘হারোপ’ ব্যবহার করে অসামরিক জনবসতি এলাকায় হামলা চালানোর চেষ্টা করে বলে তাঁর অভিযোগ।
আরও পড়ুন:
প্রসঙ্গত, পহেলগাঁও হত্যাকাণ্ডের ১৫ দিনের মাথায় মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পঞ্জাব প্রদেশের ন’টি জঙ্গিডেরায় ভারতীয় বায়ুসেনার ‘অপারেশন সিঁদুর’-এর পরে আইএসপিআর প্রধান বলেছিলেন, ‘‘আমরা কোনও ভারতীয় যুদ্ধবিমানকে আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে দিইনি।’’ এর পরে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘‘গত রাতে পাকিস্তানের ছ’টি শহরকে নিশানা করেছিল ভারতের ৮০টি যুদ্ধবিমান। কিন্তু আমরা তৈরিই ছিলাম। পাকিস্তানি সেনা ওদের যোগাযোগ ব্যবস্থা নষ্ট (ব্লক) করে দিয়েছিল। ওদের ফিরে যেতে বাধ্য করেছি আমরা। ভারতের পাঁচটা যুদ্ধবিমান গুলি করে নামিয়েছি আমরা। তার মধ্যেই দু’টি রাফাল বিমান কাশ্মীরে ভেঙে পড়েছে। আর একটি ভাতিন্দায়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা