Advertisement
E-Paper

কনেবিদায়ের সময় পাত্রীর কান্না! বিষণ্ণ মুখ বরেরও, পাত্রীর ভাইয়ের কথায় বদলে গেল পরিবেশ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কনেবিদায়ের সময় কাঁদছেন পাত্রী। তাঁকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন পরিবারের সদস্যেরা। একদম পাশে বাবা। তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৬:৩৬
Video shows groom laughs after listening to bride’s brother

কী এমন বললেন পাত্রীর ভাই! ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আত্মীয়দের কাণ্ডে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় বর-কনেকে। পরিজনদের কারণে হাসির রোলও ওঠে বিয়েবাড়িতে। সম্প্রতি একটি বিয়েবাড়ির যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা দেখেও হেসে কুটোপাটি নেটপাড়া। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমেও হইচই ফেলেছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কনেবিদায়ের সময় কাঁদছেন পাত্রী। তাঁকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন পরিবারের সদস্যেরা। একদম পাশে বাবা। তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কিছুটা দূরেই চুপ করে দাঁড়িয়েছিলেন পাত্র। তাঁর চোখেমুখেও বিষণ্ণতার ছাপ। এমন সময় পাত্রীর ভাই তাঁর দিকে এগিয়ে আসেন। হাত ধরেন পাত্রের। দিদির থেকে তাঁকে সাবধানে থাকার পরামর্শ দেন। পাত্রের ভাইকে মজা করে বলতে শোনা যায়, ‘‘এখন থেকে খেয়াল রাখবে জামাইবাবু। তবে নিজের।’’ আর সে কথা শুনেই হেসে লুটিয়ে পড়েন পাত্র এবং তাঁর বন্ধুরা। থমথমে পরিবেশ নিমেষে পরিণত হয় মজায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ক্যাপচার.এ.শাদি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘জামাইবাবুকে বাড়ি যাওয়ার আগেই ভয় দেখাল শ্যালক। মজার ভিডিয়ো।’’

Viral Video Wedding Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy