পরিবারের একমাত্র রোজগেরে। সেই রোজগারের কাজেই সোমবার সন্ধ্যায় পঙ্কজ সাইনি গিয়েছিলেন দিল্লির চাঁদনি চকে। আর কোনও দিন ঘরে ফেরা হবে না ২২ বছরের যুবকের। পরিবারের মাথায় হাত, কাল থেকে খাবে কী? পঙ্কজের মতোই সোমবার সন্ধ্যায় কাজে গিয়ে আর ঘরে ফেরা হয়নি নোমান, অশোক কুমারদের। দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণে নিহত হয়েছেন তাঁরা।
নোমানের বাড়ি উত্তরপ্রদেশের শামলিতে। প্রসাধনীর ব্যবসা রয়েছে তাঁর। সোমবার সন্ধ্যায় চাঁদনি চকে সেই মালপত্রই কিনতে গিয়েছিলেন। অশোক দিল্লি পরিবহণ কর্পোরেশন (ডিটিসি)-এর বাসের কন্ডাক্টর। চাঁদনি চকে গিয়েছিলেন এক পরিচিতের সঙ্গে দেখা করতে। প্রাণ গিয়েছে দু’জনেরই।
ক্যাবচালক পঙ্কজের বাড়ি বিহারে। ২২ বছরের যুবক পরিবারের একমাত্র রোজগেরে। তাঁর দেহ নিতে মঙ্গলবার দিল্লির লোকনায়ক হাসপাতালে গিয়েছেন বাবা। পুত্রের মৃত্যুতে ভেঙে পড়েছেন। তবে বিচারের দাবি থেকে সরছেন না প্রৌঢ়। তিনি বলেন, ‘‘কী বলব? চাঁদনি চকে এক যাত্রীকে নামাতে গিয়েছিল। তখনই বিস্ফোরণ। সরকারের থেকে ন্যায়বিচার চাইছি। আশা করছি, মিলবে।’’
অশোকের বাড়ি আদতে উত্তরপ্রদেশের আমরোহায়। স্ত্রী এবং চার সন্তানকে নিয়ে থাকেন দিল্লির জগৎপুরে। পরিবারের মোট আট জন তাঁর উপরে নির্ভরশীল। সোমবার সন্ধ্যায় আমরোহারই লোকেশকুমার গুপ্তের সঙ্গে চাঁদনি চকে দেখা করতে গিয়েছিলেন অশোক। বিস্ফোরণের ঘণ্টা কয়েক পরে নিহতের তালিকায় তাঁর নাম দেখেন তুতো ভাই। তিনি জানান, অশোক বাইকে চেপে গিয়েছিলেন চাঁদনি চকে। সেই বাইকের খোঁজ মেলেনি। তিনি আরও বলেন, ‘‘গ্রামে অশোকের মা সোমবতী জ্যেষ্ঠপুত্র সুভাষকে নিয়ে থাকেন। সুভাষ অসুস্থ। তাঁদেরও দেখভাল করতেন অশোক। বাড়তি রোজগারের জন্য রাতে নিরাপত্তারক্ষীর কাজও করতেন দাদা।’’
আরও পড়ুন:
চাঁদনি চকে লোকেশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অশোক। সেই লোকেশ এসেছিলেন মেট্রোয় চেপে। তাঁর দেহ শনাক্ত করতে লোকনায়ক হাসপাতালে পৌঁছে ভেঙে পড়েন বৃদ্ধ আত্মীয়।
অন্য দিকে, শামলির নোমান চাঁদনি চকে পাইকারি বাজার থেকে নিজের দোকানের মালপত্র কিনতে গিয়েছিলেন। বয়স মাত্র ২২। তাঁর কাকা ফুকরান বলেন, ‘‘খুব পরিশ্রমী ছিল ও। আমারা আমাদের সন্তান হারালাম। সরকারের কড়া জবাব দেওয়া উচিত, যাতে এ ধরনের ঘটনা আর না হয়।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষড়যন্ত্রের তত্ত্বেই সিলমোহর দিয়েছেন। মঙ্গলবার তিনি জানিয়ে দিয়েছেন, কাউকে রেয়াত করা হবে না। তাঁর কথায়, ‘‘আমাদের তদন্ত সংস্থাগুলি এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাবে। যারা এই ষড়যন্ত্রের জন্য দায়ী, তাদের সকলকে বিচারের আওতায় আনা হবে। একজনকেও ছেড়ে দেওয়া হবে না।’’ নিহতদের পরিবারেরও এখন সেটাই দাবি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?