Advertisement
E-Paper

ওড়ার পরই হেলিকপ্টারের কেবিনে ধোঁয়া, লখনউ থেকে কৌশাম্বী যাচ্ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী

সূত্রের খবর, ওড়ার কিছু ক্ষণের মধ্যেই কপ্টারের কেবিন থেকে ধোঁয়া বার হতে শুরু করে। কপ্টারের ডিসপ্লে আচমকা বন্ধ হয়ে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৩:৩৯
উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। ছবি: সংগৃহীত।

লখনউ থেকে কৌশাম্বী যাওয়ার পথে যান্ত্রিক গোলযোগ দেখা দিল উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের হেলিকপ্টারে। লখনউয়ের লা মার্টিনিয়ার ময়দান থেকে শনিবার সকালে হেলিকপ্টারে কৌশাম্বীর উদ্দেশে রওনা হয়েছিলেন উপমুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, ওড়ার কিছু ক্ষণের মধ্যেই কপ্টারের কেবিন থেকে ধোঁয়া বার হতে শুরু করে। কপ্টারের ডিসপ্লে আচমকা বন্ধ হয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎপরতার সঙ্গে লখনউ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। তিনি জরুরি ভিত্তিতে অমৌসী বিমানবন্দরে নামার অনুমতি চান। অমৌসী বিমানবন্দরে সব রকম আপৎকালীন পরিষেবার বন্দোবস্ত করে রাখা হয়। তবে নিরাপদেই হেলিকপ্টারটিকে বিমানবন্দরে অবতরণ করান পাইলট।

হেলিকপ্টারটি বিমানবন্দরে অবতরণ করতেই সেটিকে ঘিরে ফেলা হয়। তার পর উপমুখ্যমন্ত্রীকে নিরাপদে বার করে নিয়ে আসা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল হেলিকপ্টারে। তবে ঠিক কী কারণে এই গোলযোগ, ওড়ার আগে হেলিকপ্টারের ঠিকমতো পরীক্ষা করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে যাওয়ার সময় মহারাষ্ট্রে বারামতীতে ভেঙে পড়ে সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বিমান। সেই ঘটনায় উপমুখ্যমন্ত্রী-সহ পাঁচ জনের মৃত্যু হয়। এই ঘটনায় বিমানের ত্রুটি ছিল, না কি পাইলটের, তা নিয়ে তদন্ত চলছে।

Helicopter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy