পাকিস্তানের গোলাবর্ষণের ফলে জম্মুর রেহারি কলোনিতে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বাড়ির দোতলার আংশিক ভেঙে গিয়েছে, কোথাও বাড়ির দেওয়ালে বড় বড় ছিদ্র হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দাদের অনেকেই তখন ঘুমোচ্ছিলেন। সাইরেনের শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। ফলে বরাতজোরে প্রাণরক্ষা হয় তাঁদের। জম্মু শহরের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা রেহারি কলোনি। এখানেই পরিবার নিয়ে থাকেন গুলশন দত্ত। শনিবার ভোরের দিকে তাঁদের বাড়িতে গিয়ে পড়ে পাকিস্তানি গোলা। এক জন আহত হলেও পরিবারের সদস্যেরা নিরাপদেই রয়েছেন। ভবনের ভেঙে পড়া অংশ ছিটকে পড়ে বাড়ির সামনে থাকা একটি গাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গুলশনের স্ত্রী বলেন, “সাইরেনের শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। কয়েক মুহূর্ত পরেই বাড়িতে বিস্ফোরণ হয়।” তিনি জানান, সাইরেনের শব্দে ঘুম ভাঙতেই সকলে বাড়ির ব্যালকনির দিকে চলে আসেন। তার পরে তড়িঘড়ি একতলায় নেমে আসেন তাঁরা। গুলশনের পরিবারের সদস্যেরা একতলায় নেমে আসার কিছু ক্ষণের মধ্যেই বাড়িতে আছড়ে পড়ে গোলা। বাড়ির দোতলা ক্ষতিগ্রস্ত হলেও একতলায় থাকা পরিবারের সদস্যেরা প্রাণে বেঁচে যান। তাঁর স্ত্রীর কথায়, “সাইরেনের জন্যই আমাদের জীবন বেঁচে গেল। আমরা যদি নীচে না-নেমে আসতাম, তবে হয়তো এত ক্ষণে মারা যেতাম।”
আরও পড়ুন:
ক্ষতিগ্রস্ত ওই বাড়ির বাসিন্দা গুলশন জানান, ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে বাড়ির ভিত কেঁপে উঠেছিল বলে জানান তিনি। গুলশন বলেন, “আমাদের পুরো বাড়ি কেঁপে উঠেছিল। আমরা ভেবেছিলাম হয়তো সেখানেই সব শেষ।” শনিবার ভোরের দিকে জম্মুর শম্ভু মন্দিরের কাছেও পাকিস্তানের একটি গোলা এসে পড়েছিল বলে জানা যাচ্ছে। খবর পেয়ে জম্মুর শম্ভু মন্দির চত্বরে যান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পাক হামলায় ওই এলাকায় কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি শ্রীনগরের ডাল লেকেও শনিবার সকালে ক্ষেপণাস্ত্রের মতো একটি বস্তু উড়ে এসে পড়েছে। তার পরেই শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন প্রশাসনের এক আধিকারিক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা