E-Paper

মণিপুরে ফের লড়াই নাগা এবং কুকিদের

ইহাং-বুংপি ওয়ার্কিং কমিটি এবং কুকি সিএসও ওয়ার্কিং কমিটির বিবৃতি অনুযায়ী, সন্দেহভাজন টাংখুল জঙ্গিরা প্রথমে শাংকাই গ্রামে এবং পরে লেপলেন–টিংপিবুং সড়কে হামলা চালায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ০৮:০৮

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মণিপুরে নাগা ও কুকিদের মধ্যে লড়াই থামছেই না। উখরুল–কাংপোকপি সীমানায় আজ ফের পৃথক দু’টি গুলির ঘটনায় দুই সাধারণ নাগরিক গুরুতর জখম হয়েছেন। ফলে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ইহাং-বুংপি ওয়ার্কিং কমিটি এবং কুকি সিএসও ওয়ার্কিং কমিটির বিবৃতি অনুযায়ী, সন্দেহভাজন টাংখুল জঙ্গিরা প্রথমে শাংকাই গ্রামে এবং পরে লেপলেন–টিংপিবুং সড়কে হামলা চালায়। টিংপিবুং থেকে লেপলেন যাওয়ার পথে একটি অটো রিক্সা সানাকেইথেলের দিক থেকে আসা স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির মুখে পড়ে। গাড়িতে থাকা এক মহিলা-সহ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কুকিরা এই ঘটনাকে নাগাদের পরিকল্পিত হামলা বলে দাবি করে এলাকায় মোতায়েন সেনার মাহার রেজিমেন্টের নিষ্ক্রিয়তা নিয়েপ্রশ্ন তোলে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Manipur

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy