Advertisement
E-Paper

বাজেটের আগে পরামর্শ নিতে শিল্পোদ্যোগী এবং আবহাওয়া বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক অর্থমন্ত্রী নির্মলার

এর পরে আগামী ২৮ নভেম্বর এক দফা আলোচনায় বসবেন অর্থমন্ত্রী। তখন বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যদের নিয়ে শলাপরামর্শ হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২২:২১
বাজেটের আগে বেশ কয়েকটি বৈঠক করবেন অর্থমন্ত্রী।

বাজেটের আগে বেশ কয়েকটি বৈঠক করবেন অর্থমন্ত্রী। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় বাজেট তৈরির প্রস্তুতি শুরু করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার থেকে শিল্পোদ্যোগী এবং আবহাওয়া বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন নির্মলা। সূত্রের খবর, ওই বৈঠকে অর্থমন্ত্রীকে তাঁদের মতামত এবং পরামর্শ জানিয়েছেন বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এই সব বিষয়গুলি মাথায় রেখেই ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন নির্মলা।

সোমবারের বৈঠকের পর পর কয়েকটি বৈঠক রয়েছে। এর পরে আগামী ২৮ নভেম্বর এক দফা আলোচনায় বসবেন অর্থমন্ত্রী। তখন বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যদের নিয়ে শলাপরামর্শ হবে। সূত্রের খবর, তার পরে পরিষেবা এবং শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ এবং প্রতিনিধিদের সঙ্গে এক দফা বৈঠক হবে। এখানেই শেষ নয়। বাজেট তৈরির আগে স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল— এমন সব ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন নির্মলা।

সোমবার এ নিয়ে একটি টুইটও করেছেন অর্থমন্ত্রী। সেখানে তিনি নিজেই জানিয়েছেন সোমবারের বৈঠকের কথা।

Nirmala Sitharaman Finace Minister Budget
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy