২৪ ফেব্রুয়ারি, ২০২৬ সাল নয়। ৫১২৭ যুগাব্দ, ২০৮২ বিক্রম সম্বত, ১৯৪৭ শক সম্বত, ফাল্গুন মাসের শুক্ল পক্ষের অষ্টমীর দিন। মঙ্গলবার দিল্লিতে নতুন প্রধানমন্ত্রীর দফতর ‘সেবা তীর্থ’-এ প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসল। সেই বৈঠকে ‘সেবা সঙ্কল্প’ প্রস্তাবের গোড়ায় এ ভাবেই দিনটিকে চিহ্নিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকের পরে তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘আজ যুগাব্দ ৫১২৭, বিক্রম সম্বত ২০৮২, ফাল্গুনের শুক্ল অষ্টমীর দিন নতুন তৈরি সেবা তীর্থে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়েছে। মন্ত্রিসভা শপথ নিয়েছে, স্বদেশি ভাবনা ও আধুনিক চেহারা ও ১৪০ কোটি দেশবাসীর সামর্থ্যের ভিত্তিতে তৈরি সেবা তীর্থ রাষ্ট্রসেবার কর্তব্য যজ্ঞকে এগিয়ে নিয়ে যাবে।’’
এত দিন প্রধানমন্ত্রীর দফতর ছিল ব্রিটিশ আমলে তৈরি সাউথ ব্লকে। ‘দ্বাদশ শতাব্দীর শ্রেষ্ঠ ব্রিটিশ স্থপতি’ বলে খ্যাত এডউইন লাটিয়েন্স ও তাঁর সহযোগী হার্বার্ট বেকারের তৈরি সাউথ ব্লক, নর্থ ব্লক থেকে একে একে সমস্ত মন্ত্রক সরিয়ে নেওয়া হচ্ছে। সোমবার লাটিয়েন্সের তৈরি রাষ্ট্রপতি ভবনের খোলা সিঁড়ি থেকে তাঁর ব্রোঞ্জের মূর্তি সরিয়ে ফেলা হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, ব্রিটিশ উপনিবেশের সমস্ত চিহ্ন মুছে দিতে হবে। আজ গুজরাতের স্থপতি বিমল পটেলের তৈরি ‘সেবা তীর্থ’ নামের নতুন প্রধানমন্ত্রীর দফতরে প্রথম মন্ত্রিসভার বৈঠককে তাই কেন্দ্রীয় সরকার ঐতিহাসিক তকমা দিয়েছে। বৈঠকে কেরলের নাম বদলের প্রস্তাবে সিলমোহরের সঙ্গে একগুচ্ছ রেল, মেট্রো প্রকল্প, পরিকাঠামো ও বিদ্যুৎ ক্ষেত্র, পাটের সহায়ক মূল্য সংক্রান্ত ঘোষণা হয়েছে। তথ্য-সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কেন্দ্রীয় সরকার দেশের শেষ সারির মানুষের জন্য নতুন ভবন থেকে সিদ্ধান্ত নেবে। ২০১৪ থেকেই অবশ্য মোদী সরকার সেই দাবি করছে। তা হলে নতুন কী মাত্রা যোগ হল, সেই প্রশ্নে অবশ্য অশ্বিনী কোনও উত্তর দেননি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)