Advertisement
E-Paper

ক্লাসরুমে সহপাঠিনীকে গুলি করে মেরে নিজের মাথাতেও পিস্তল ঠেকালেন ছাত্র! আইন কলেজে চাঞ্চল্যকর ঘটনা

সোমবার সকালে পঞ্জাবের একটি আইন কলেজের ভিতরে গুলি চলে। পুলিশ সূত্রে খবর, গুলি লেগে মৃত্যু হয়েছে সন্দীপ কৌর নামে এক ছাত্রীর। অভিযুক্ত প্রিন্স রাজের অবস্থা আশঙ্কাজনক। দু’জনেই আইন নিয়ে পড়াশোনা করতেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১১

ছবি: সংগৃহীত।

ক্লাসরুমে এক ছাত্রীকে গুলি করে খুন করলেন সহপাঠী। একই পিস্তল দিয়ে এর পর নিজের দিকেও গুলি চালান তিনি। ছাত্রীটি অকুস্থলেই মারা গিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ঘাতক ছাত্রকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পঞ্জাবের তারন তারান জেলার একটি আইন কলেজে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সন্দীপ কৌর। অভিযুক্তের নাম প্রিন্স রাজ। জলন্ধরের বাসিন্দা ওই তরুণ আইন কলেজের প্রথম বর্ষের ছাত্র।

কলেজের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে ক্লাসরুমে প্রবেশ করেন এবং সন্দীপের পাশ দিয়ে হেঁটে যান। ছাত্রীটি তাঁর উদ্দেশে কোনও মন্তব্য করেন। তবে প্রিন্স কোনও জবাব দেননি বলেই সিসিটিভি দেখে মনে করা হচ্ছে। তিনি ক্লাসঘর থেকে বেরিয়ে যান। তার মন্তব্যের কোনও উত্তর দেননি বলে মনে হচ্ছে। সন্দীপ নামে ছাত্রীটি ঘর থেকে বেরিয়ে যান। তখন প্রিন্স এবং আরও এক সহপাঠিনী মেয়েটির পিছু পিছু যান।

পরের ভিডিয়োতে দেখা যায়, তৃতীয় তরুণী প্রিন্স এবং সন্দীপকে নিয়ে ক্লাসঘরে হাসতে হাসতে ঢুকছেন। দুই তরুণী ক্লাসঘরের পিছনের দিকে একটি বেঞ্চে গিয়ে বসেন। ছাত্রটি বসেন সামনের সারিতে। হঠাৎ উঠে দাঁড়িয়ে পিছনের দিকে ঘুরে দাঁড়ান প্রিন্স। তাঁকে দেখে সন্দীপও উঠে পড়েন। প্রিন্সের হাতে একটি পিস্তল দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই সন্দীপের মাথায় গুলি করেন প্রিন্স। তার পর তিন পা হেঁটে গিয়ে পিস্তলের নল নিজের দিকে ঘুরিয়ে ট্রিগারে চাপ দেন। তাঁরও মাথায় গুলি লাগে।

তৃতীয় সহপাঠীকে দেখা যায়, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে তিনি। ভয়ে কাঁপছেন। কিছু ক্ষণ পরে দৌড়ে বাইরে যান এবং অন্য সহপাঠীদের ডেকে নিয়ে আসেন।

কী কারণে সহপাঠিনীকে খুন করে ছাত্রটি আত্মহত্যার চেষ্টা করেছেন, তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, দুই তরুণ-তরুণী আইনের পড়ুয়া। বাকি খোঁজখবর করা হচ্ছে।

Gun Down Shoot Punjab Students
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy