ভারত থেকে ব্যবস্থা গোটানোর প্রক্রিয়া শুরু করে দিল আমেরিকার গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড মোটরস। বৃহস্পতিবার সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, গুজরাত এবং চেন্নাইয়ে দু’টি কারখানায় এ দিন থেকেই উৎপাদন বন্ধ করা হচ্ছে।
এর আগে ২০১৭ সালে দেশে গাড়ির উৎপাদন বন্ধ করেছে আমেরিকার আরও এক সংস্থা জেনারেল মোটরস। সাম্প্রতিক কালে গাড়ি ব্যবসা অলাভজনক হয়ে ওঠায় একই সিদ্ধান্ত নিল ফোর্ডও। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের মধ্যে গুজরাতের কারখানা এবং আগামী অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে চেন্নাইয়ের কারখানা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। ভারতে উৎপাদন বন্ধ হলেও গাড়ি রফতানি জারি থাকবে বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন:
বিবৃতিতে জানানো হয়েছে, ভারতে কারখানা চালানোর বিপুল খরচের জেরে সংস্থার বিগত ১০ বছরে প্রায় ২০০ কোটি ডলার লোকসান হয়েছে। ভারতে গাড়ি ব্যবসা লাভজনক করে তোলার অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা বিফলে গিয়েছে। তাই শেষমেশ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।