E-Paper

কমিশন-অস্ত্রে বিজেপির বঙ্গ-দখলের ছক: কেজরী

আম আদমি পার্টির মতে,দিল্লিতে ক্ষমতা দখলে যে ভাবে বিজেপি মরিয়া হয়ে উঠেছিল,ঠিক ততটাই তারা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৭:২৭
অরবিন্দ কেজরীওয়াল।

অরবিন্দ কেজরীওয়াল। ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের ভোটে নির্বাচন কমিশনের অতি-সক্রিয়তায় দিল্লির প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি।

আম আদমি পার্টির মতে,দিল্লিতে ক্ষমতা দখলে যে ভাবে বিজেপি মরিয়া হয়ে উঠেছিল,ঠিক ততটাই তারা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। আপ নেতৃত্বের অভিযোগ, দিল্লির ধাঁচেই ভোট ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে সকাল-সন্ধ্যায় আমলাদের বদলি করা হচ্ছে। যাতে ভোটে ফায়দা পায় বিজেপি। কেজরীওয়াল বলেন, ‘‘নির্বাচন কমিশনকে হাতিয়ারকরে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা দখলের কৌশল নিয়েছে।আজ যা পশ্চিমবঙ্গে হয়েছে, তা অতীতে দিল্লির নির্বাচনে হয়েছিল। ভোটার তালিকা থেকে যোগ্যদের নাম কেটে দেওয়া হচ্ছে। বিজেপি যাতে গুন্ডামি করতে পারে, তার জন্য পুলিশকর্তাদের বদলিকরা হচ্ছে। প্রশাসনকে ব্যবহারকরা হচ্ছে বিজেপির জয় নিশ্চিত করতে। গণতন্ত্রকে ধ্বংস করাইহল বিজেপির লক্ষ্য।’’

অতীতে জাতীয় রাজনীতিতে কেজরীওয়াল যখন কোণঠাসা হয়ে পড়েছিলেন, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোড়া থেকেই মমতার সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন কেজরীওয়াল। মমতা দিল্লি এলে কেজরীওয়ালবরাবরই তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন।সংসদীয় রাজনীতিতেও বিভিন্ন ঘটনায় কংগ্রেসের নীতিরবিরোধিতায় সরব হলেও বরাবরই তৃণমূলের পাশে থেকেছেন কেজরীওয়াল ও তাঁর দল। এ যাত্রাতেও তাঁর দল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেরয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন কেজরীওয়াল। তিনি বলেন,‘‘আজ মমতা দিদি গণতন্ত্রবাঁচাতে লড়াই করছেন। এই লড়াইয়ে আমরা তাঁর পাশে রয়েছি।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP ECI

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy