Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

BS Yeddyurappa: ইয়েদুরাপ্পার নাতনির ঝুলন্ত দেহ উদ্ধার, চার মাসের সন্তানকে রেখে আত্মহনন?

২০০৪ সালে নিজের বাড়ির জলের ট্যাঙ্কে ইয়েদুরাপ্পার স্ত্রী মৈত্রী দেবীর দেহ মিলেছিল। সে সময় ওই রহস্যমৃত্যু ঘিরে বিতর্ক দানা বাঁধে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৫:৩৬
ইয়েদুরাপ্পার এবং নীরজের সঙ্গে সৌন্দর্য।

ইয়েদুরাপ্পার এবং নীরজের সঙ্গে সৌন্দর্য। ছবি: টুইটার থেকে নেওয়া।

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার নাতনি সৌন্দর্য নীরজের ঝুলন্ত দেহ উদ্ধার হল শুক্রবার সকালে। ৩০ বছরের সৌন্দর্য পেশায় চিকিৎসক ছিলেন। তাঁর ৪ মাসের শিশুসন্তান রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ‘মাতৃত্ব পরবর্তী অবসাদে’ আত্মঘাতী হয়েছে তিনি।

ইয়েদুরাপ্পার মেয়ে পদ্মার সন্তান সৌন্দর্যের দেহ তাঁর বেঙ্গালুরুর বসন্তনগর এলাকার ফ্ল্যাটের একটি ঘরে ঝুলতে দেখা যায়। তাঁর স্বামী, পেশায় চিকিৎসক নীরজ থানায় খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় ব্রাউনিং হাসপাতালে পাঠায়। ২০১৯ সালে নীরজের সঙ্গে সৌন্দর্যের বিয়ে হয়েছিল।

সৌন্দর্যের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে হাজির হন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই-সহ বেজেপি-র একাধিক নেতা-মন্ত্রী। প্রসঙ্গত, ২০০৪ সালে কর্নাটকের শিমোগার নিজের বাড়ির জলের ট্যাঙ্কে ইয়েদুরাপ্পার স্ত্রী মৈত্রী দেবীর দেহ মিলেছিল। সে সময় ওই রহস্যমৃত্যুর ঘটনায় রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছিল কর্নাটকে। হয়েছিল পুলিশি তদন্তও।

B S Yediyurappa Karnataka Karnataka CM BJP Mysterious death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy