Advertisement
E-Paper

যুবক এবং কিশোরীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ বিহারে, পলাতক তিন অভিযুক্ত

বিহারের বেগুসরাই জেলায় এক যুবক এবং কিশোরীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে তিন জনের বিরুদ্ধে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ১২:৫৬
representative photo of molestation.

—প্রতীকী চিত্র।

এক যুবক এবং কিশোরীকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। যুবক এবং কিশোরীকে আপত্তিকর অবস্থায় দেখেন অভিযুক্তরা। তার পরই তাঁদের বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি বিহারের বেগুসরাই জেলার। শনিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

ঘটনাটির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। পুলিশ জানিয়েছে, যে যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল কিশোরীকে, তিনি পেশায় গানের শিক্ষক। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

বেগুসরাইয়ের পুলিশ সুপার যোগেন্দ্র কুমার জানিয়েছেন, কিশোরীর বয়ানের ভিত্তিতে যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা, পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

অন্য দিকে, যে তিন জন ওই যুবক এবং কিশোরীকে মারধর এবং বিবস্ত্র করেছেন বলে অভিযোগ উঠেছে, তাঁরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গত বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে অনুমান তদন্তকারীদের। ভিডিয়োটি পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি যুবক এবং কিশোরীর পোশাক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সম্প্রতি উত্তর পূর্বে হিংসাদীর্ণ রাজ্য মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো এবং গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দেশে। এখনও পর্যন্ত চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই আবহে বিহারে যুবক এবং কিশোরীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ প্রকাশ্যে এল।

Bihar Crime police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy