Advertisement
E-Paper

টিপ পরে স্কুল আসায় ছাত্রীকে মারধরের অভিযোগ, পরে মৃত্যুর ঘটনায় উত্তেজনা

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শিক্ষকের কাছে মার খাওয়ার পর আত্মহত্যার পথ বেছে নেয় ওই ছাত্রী। পুলিশের হাতে ধরাও পড়েছেন অভিযুক্ত স্কুলশিক্ষক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ১০:২৩

প্রতীকী ছবি।

মঙ্গলবার এক স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, স্কুলে টিপ পরে যাওয়ার কারণে ছাত্রীকে মারধর করেন ওই শিক্ষক। এই ঘটনাটি সোমবার ঝাড়খণ্ডের ধানবাদের তেঁতুলমাড়ি এলাকায় ঘটে। মঙ্গলবার স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শিক্ষকের হাতে মার খাওয়ার পর আত্মহত্যার পথ বেছে নেয় ওই ছাত্রী। মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন ছাত্রীর বাবা-মা। শিক্ষকের বিরুদ্ধে যেন পুলিশ কড়া পদক্ষেপ করেন তা নিয়েও দাবি জানিয়েছিলেন তাঁরা।

শিশু অধিকার সংরক্ষণের জাতীয় কমিশনের মুখ্য আধিকারিক প্রিয়ঙ্ক কানুনগো মঙ্গলবার টুইট করে এই ঘটনার উল্লেখ করে শোকপ্রকাশ করেছেন। কমিশনের তরফে বিশেষ দল প্রস্তুত করে ধানবাদের স্কুলে তদন্তের জন্য পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

শিশু কল্যাণ কমিটির মুখপাত্র উত্তম মুখোপাধ্যায় জানিয়েছেন, ছাত্রীর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। প্রিয়ঙ্কের টুইটের জবাবে উত্তম লেখেন, ‘‘এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি ছাত্রীর পরিবারের সঙ্গে গিয়ে দেখা করে এসেছি। এমনকি জেলার আধিকারিককেও খবর দেওয়া হয়েছে।’’

Jharkhand Dhanbad school
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy