Advertisement
E-Paper

জল চেয়ে বাড়িতে ঢুকে সরকারি কর্মীকে ধর্ষণ তেলঙ্গানায়! যৌনাঙ্গে ঢোকানো হল লোহার রড, অচৈতন্য অবস্থায় উদ্ধার

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিকেল সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মহিলার কাছে এক ব্যক্তি জল খেতে চান। তিনি ওই ব্যক্তিকে জল দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৭:৫১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জল খেতে চেয়েছিলেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। আর সেই সুযোগ নিয়েই গৃহকর্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে। মহিলা তখন বাড়িতে একাই ছিলেন। অভিযুক্ত জোর করে ঘরে ঢুকে পড়েন। তার পর মহিলার গলায় ছুরি ঠেকিয়ে তাঁর হাত পিছমোড়া করে বেঁধে ধর্ষণ করেন বলে অভিযোগ।

ঘটনাটি তেলঙ্গানার। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিকেল সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মহিলার কাছে এক ব্যক্তি জল খেতে চান। তিনি ওই ব্যক্তিকে জল দেন। অভিযোগ, তার পরই মহিলাকে ধাক্কা মেরে ঘরে ঢুকিয়ে ধর্ষণ করেন। মহিলা এক জন সরকারি কর্মী। পালনাড়ু জেলার মাচেরলা শহরে তিনি থাকেন। মহিলার সঙ্গে তাঁর ভাইপো থাকত। বুধবার সে মা-বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। বাড়িতে একাই ছিলেন ওই সরকারি কর্মী।

পুলিশ জানতে পেরেছে, মহিলা যখন অভিযুক্তকে জানান, তিনি এইচআইভি আক্রান্ত, তখন তাঁর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেন। তার পর পালিয়ে যান। ভাইপো ফোন করে মহিলার কোনও উত্তর না পাওয়ায় বন্ধু এবং পড়শিদের ফোন করে বিষয়টি দেখতে বলেন। তখন পড়শিরা মহিলার বাড়িতে ঢুকে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতাল সূত্রে খবর, মহিলার অবস্থা স্থিতিশীল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে। চারটি বিশেষ দল গঠন করে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement
Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy