মোটরসাইকেল রাখা নিয়ে বচসার জেরে প্রতিবেশীর ছুরির কোপে মৃত্যু হল আরতি নামে ৩২ বছরের এক তরুণীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্বামী ভিকি। দক্ষিণ-পশ্চিম দিল্লির বিন্দাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার। পুলিশ জানিয়েছে, দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ বিন্দাপুর থানায় ফোন করে এক ব্যক্তি জানান, দু’-তিন জন ছেলে তাঁর মেয়ে এবং জামাইয়ের পেটে ছুরির কোপ মেরেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে খবর। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আরতিকে মৃত বলে ঘোষণা করেন। ভিকিকে পরে সফদরজং হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মোটরসাইকেল পার্ক করা নিয়ে ওই দম্পতির সঙ্গে প্রতিবেশীর বচসা হয়। এক সময়ে তা চরমে ওঠে এবং আরতি ও ভিকিকে ছুরি দিয়ে আঘাত করা হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনায় জড়িত পাপ্পু নামের ৪০ বছরের এক ব্যক্তি ও এক নাবালককে চিহ্নিত করেছে। পাপ্পুকে গ্রেফতার করা হলেও অভিযুক্ত নাবালক পলাতক বলে তদন্তকারীরা জানিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)